মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
28 C
Dhaka

ড্রোন টেকনোলজি এবং জিও স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী দক্ষিণ কোরিয়া

spot_img

ডেস্ক রিপোর্ট : ড্রোন টেকনোলজি এবং জিও স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ।

আজ (সোমবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আইসিটি টাওয়ারস্থ তার দপ্তরে দ্বি-পাক্ষিক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ডঃ খন্দকার আজিজুল ইসলাম, উপ সচিব মোঃ মনির হোসেন,বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা: বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব জিংইউন লি, দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা টেকনোলজি প্রতিষ্ঠান হোজাং সলিউশনস কোম্পানি লিমিটেডের প্রধান নিবার্হী সিউক লি, আইসিটি বিভাগ ও অধীনস্থ সংস্থা সমূহেরসংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

বৈঠকে কোরিয়ান বাংলাদেশে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট , অ্যাকোয়াকালচার বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের করার কথা জানায়।

এ লক্ষ্যে বাংলাদেশের পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন , মৎস্য ও প্রাণিসম্পদ, ভূমি ,বিমান চলাচল ও পর্যটন এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা তৈরীর কথাও তারা জানান।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য আইসিটির সাথে অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অভিমত ব্যক্ত করেন।
এ লক্ষ্যে বাংলাদেশের পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মৎস্, মৎস্য ও প্রাণিসম্পদ, ভূমি ,বিমান পরিবহন ও পর্যটন এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা তৈরীর ওপর গুরুত্বারোপ করেন।

আইসিটি বিভাগের পক্ষ হতে আইসিটি বিভাগ, সড়ক, পরিবহন ও সেতু, বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ, এলজিআরডি ,কৃষি ও পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উক্ত প্রক্রিয়ার সাথে সংযুক্ত করার পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বৈঠকে বাংলাদেশ পক্ষ থেকে জিও স্পেশালাঈজড ল্যাব স্থাপন বিষয়ে এদেশের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কোরিয়ান প্রতিষ্ঠান কোইকার মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অভিমত ব্যক্ত করা হয়।
ড্রোন টেকনোলজি এবং জিও স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে কোর্ডিনেশন মিটিং করার বিষয়ে উভয়দেশ একমত পোষণ করে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি খাতে অনেক এগিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হয়েছে। তিনি বলেন আগামী দিনগুলোতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সাথে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আরো অনেক দুর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি