শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

বীরদের গল্প দিয়ে শেষ হলো ‘স্টোরিজ অফ হিরো’ ক্যাম্পেইন

ডেস্ক রিপোর্ট: শেষ হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বর। এর সাথে শেষ হলো ‘স্টোরিজ অব হিরো’ ক্যাম্পেইন। গত ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধসহ জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাস্তবের নায়কদের খোঁজে এ ক্যাম্পেইন শুরু করে অপো ও বুরো বাংলাদেশ। এই তালিকায় রয়েছে মুক্তিযোদ্ধা, নারী উদ্যোক্তা, সংগ্রামী মা, সুবিধাবঞ্চিত শিশু, ছাত্র-ছাত্রী, কৃষক শ্রমিক ও মেহনতী মানুষের গল্পকথা। যারা নিজেদের জীবন-সংগ্রামের মাধ্যমে জাতীয় জীবনে অবদান রাখছেন নিরন্তর।

অপো গ্যালারির জন্য আয়োজিত ‘স্টোরিজ অফ হিরোইক পিপল’ ক্যাম্পেইনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী এই দুই সময়ের বীরদের এক ফ্রেমে ধরে রাখতে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য ছবির মাধ্যমে মাধ্যমে যুগ যুগ ধরে নতুন প্রজন্মকে তাদের সংগ্রামের গল্প জানানো। কারণ অ্যালবামের একেকটি ছবি এক একটি যুদ্ধ জয়ের গল্প।

‘স্টোরিজ অফ হিরো’ ক্যাম্পেইন শুরুর পর অনলাইন, অফলাইন ও ডিজিটাল প্রায় সব মাধ্যমে এ উপলক্ষে প্রচারণা চালায় অপো।

শুরুতেই মুক্তিযোদ্ধাদের গল্প দিয়ে শুরু করা যাক। প্রথম ধাপে নির্বাচিত তিন মুক্তিযোদ্ধা হলেন জহির উদ্দিন জালাল, মোহাম্মদ আবদুল কুদ্দুস ও লুবনা মরিয়ম। জহির উদ্দিন জালাল ও মোহাম্মদ আবদুল কুদ্দুস মৃত্যু নিশ্চিত জেনেও পাকিস্তানিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। শত্রুপক্ষকে আঘাতে আঘাতে পর্যদুস্ত করে ফেলেন। পাকিস্তানিদের অমানুষিক নির্যাতনেও দমে যাননি তারা। সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীনতা উপহার দেন। পরবর্তীতে তাদের বীরত্ব গাঁথা চারদিকে ছড়িয়ে পড়ে। সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ না করলেও সাংস্কৃতিক কর্মকা-ের মাধ্যমে মুুক্তিযুদ্ধে অংশ নেন লুবনা মরিয়ম। এমনকি তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় দিনরাত পরিশ্রম গেছেন। সেই ঘটনার পঞ্চাশ বছর পরও আজ তিনি মনে করেন মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের জন্য সাংস্কৃতিক আন্দোলন অনেক বড় ভূমিকা রেখেছে।

এবার আসবো বর্তমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করে যাচ্ছেন তাদের দিকে। প্রকৃতপক্ষে একাত্তরের মুক্তিযোদ্ধাদের জীবন থেকে উৎসাহিত হয়েই তারা বর্তমান বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন তারা। বর্তমানের তিন হিরো হলেন, দুলাল স্যার, রবীন্দ্রনাথ বিশ্বাস ও সাজেদুল ইসলাম।

৬৫ বছর বয়সী দুলাল স্যার নিজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণ করেন। অনির্বাণ বিদ্যালয়ে তিনি নিজেও শিক্ষার্থীদের পড়ান। আর ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও গ্রাম্য ডাক্তার রবীন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি খুলনার বটিয়াঘাটা উপজেলায়। তিনি একাত্তরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতেন। সেই থেকে আজ অবদি তিনি মানব চিকিৎসায় আত্মনিয়োগ করে যাচ্ছেন। দরিদ্র অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

অন্যদিকে সাজেদুল ইসলাম স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত রেখেছেন। তিনি নিজে রক্ত দেন ও অন্যদের রক্ত দিতে উৎসাহিত করেন। করোনাকালীন সময়ে তিনি গোপালগঞ্জ বন্ধু মহলের সঙ্গে একত্রিত হয়ে মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে সর্বমহলে প্রশংসা কুঁড়ান।
অপো জানায়, এসব বাস্তবের বীরদের গল্প ভার্চুয়াল অনলাইন আর্ট কালেকশন অপো গ্যালারিতে সংরক্ষণ করা হবে। আর্থিক সাহায্যের পাশাপাশি তাদেরকে সম্মানিত করবে অপো ও বুরো বাংলাদেশ। আর যাদের ক্যামেরায় (রুবাবাতুল জান্নাত, সীমান্ত মন্ডল ও নিপা বেপারী) তিনটি গল্প উঠে তাদেরকে সর্বশেষ মডেলে স্মার্টফোন রেনো ৬ ও আইওটি ডিভাইস দেওয়া হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি