সোমবার, অক্টোবর ৫, ২০২৬
33.4 C
Dhaka

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৪টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও চারটি টেকনিকাল পদক জিতেছে ১৬ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। রোবট ইন মুভি ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা, একই ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব এবং ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবাস্টাস দলের যারিয়া মুসাররাত ও চ্যালেঞ্জ গ্রুপে রোবো স্কোয়াড দলের রাফিহাত সালেহ, তাফসীর তাহরীম ও মাহির তাজওয়ার চৌধুরী স্বর্ণপদক অর্জন করেছে।

ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে আউশ দলের মাহরুজ মোহাম্মাদ আয়মান এবং ফিজিকাল কম্পিউটিং ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে উই দলের মীর উমাইমা হক ও প্রপা হালদার রৌপ্যপদক জিতেছে।

রোবট ইন মুভি প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পেয়েছে চ্যালেঞ্জ গ্রুপে রোবো স্কোয়াড দলের রাফিহাত সালেহ ও তাফসীর তাহরীম এবং টিম-এক্স৫৬ দলের মাহির তাজওয়ার চৌধুরী ব্রোঞ্জপদক পেয়েছে। পাশাপাশি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ইনান ও জাইমা যাহিন ওয়ারা এবং চ্যালেঞ্জ গ্রুপে রোবোটাইগার্স দলের নাশীতাত যাইনাহ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিব এবং টাইগার-৭১ দলের রাগিব ইয়াসার রহমান ও আরেফিন আনোয়ার ব্রোঞ্জপদক পেয়েছে। 

রোবট ইন মুভি প্রতিযোগিতায় কারিগরি পদক অর্জন করেছে জুনিয়র গ্রুপে রোবাস্টাস দলের যারিয়া মুসাররাত এবং চ্যালেঞ্জ গ্রুপে মীর উমাইমা হক ও প্রপা হালদার এবং মেকারো দলের যাহরা মাহযারীন পূর্বালী ও জাইবা মাহজাবীন টেকনিকাল পদক পেয়েছে। ক্রিয়েটিভ ক্যাটাগরিতে চ্যালেঞ্জ গ্রুপে মেকারো দলের যাহরা মাহযারীন পূর্বালী ও জাইবা মাহজাবীন টেকনিকাল পদক পেয়েছে।

করোনা পরিস্থিতিতে এ বছর অনলাইনে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়; দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এ অলিম্পিয়াড নিয়ন্ত্রিত হয়। গত ১৫ থেকে ১৮ ডিসেম্বর রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ১৬ সদস্যের বাংলাদেশ দল। এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল Social Robots। 

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশগ্রহণ করে একটি স্বর্ণ, একটি কারিগরি পদক ও ২টি হাইলি কমেন্ডেড পদক লাভ করে, ২০১৯ সালে বাংলাদেশ দল একটি স্বর্ণ, দুইটি রৌপ্য, ছয়টি তাম্র এবং একটি কারিগরি পদক লাভ করে এবং ২০২০ সালে বাংলাদেশ দল দুইটি স্বর্ণ, দুইটি রৌপ্য, পাঁচটি তাম্র ও ছয়টি কারিগরি পদক অর্জন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি