মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
30.7 C
Dhaka

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে বাক্কো প্রতিনিধিগণের বিপিও শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির আনাম, এমপি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় দেশের বিপিও ও আইটিইএস খাতের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।

২৯ মার্চ, রবিবার, বৈঠকে দেশের বিপিও শিল্পকে আরও গতিশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রণোদনা কাঠামোর শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনায় আনা হয়। একইসাথে, আসন্ন বিপিও সামিট ২০২৬ আয়োজনের মাধ্যমে শিল্পের বৈশ্বিক প্রচার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা হয়। বৈঠকে দেশের ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা উন্নয়ন, বাজারমুখী প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা একমত হন যে, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সময়োপযোগী প্রশিক্ষণই বাংলাদেশকে বৈশ্বিক আউটসোর্সিং বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

সাক্ষাৎকালে মন্ত্রী ফকির আনাম, এমপি বলেন, “বিপিও খাত দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ মানবসম্পদ গঠন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”

বৈঠকে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, “বাংলাদেশের বিপিও শিল্প ইতোমধ্যে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক তরুণ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তবে এই খাতকে পরবর্তী ধাপে নিয়ে যেতে হলে সমন্বিত নীতিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে কার্যকর ব্র্যান্ডিং অত্যন্ত জরুরি।” তিনি আরও উল্লেখ করেন, “বাক্কো সরকার ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি শক্তিশালী ও টেকসই বিপিও ইকোসিস্টেম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উক্ত বৈঠকে সরকারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রেহান আসিফ আসাদ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং মোঃ জহিরুল ইসলাম, অতিরিক্ত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। তাঁদের উপস্থিতি বৈঠকটিকে নীতিনির্ধারণী দৃষ্টিকোণ থেকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।   

বাক্কোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ। তাঁরা বিপিও শিল্পের বর্তমান চিত্র তুলে ধরার পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন। 

বাক্কো বিশ্বাস করে, এ ধরনের গঠনমূলক আলোচনা ও সমন্বিত উদ্যোগ দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে এবং যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর, টেকসই ও সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি