বুধবার, জুলাই ২৯, ২০২৬
32 C
Dhaka

৫০ শতাংশ ক্লাউড স্টোরেজ ফি কমিয়েছে আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: ক্লাউড কম্পিউটিং বিভাগের স্টোরেজ পরিষেবার ফি কমিয়েছে আলিবাবা ক্লাউড। ই-কমার্স ও টেক জায়ান্টটি গতকাল স্টোরেজ পরিষেবার ফি ৫০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে চীনা ক্লাউড বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতেই এ পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

আলিবাবা ক্লাউডের ওয়েবসাইটের তথ্যানুসারে, আর্ম ও ইন্টেলভিত্তিক চিপ ব্যবহার করায় ইলাস্টিক কম্পিউটারের পরিষেবা ফি ১৫-২০ শতাংশ কমবে। এছাড়া এনভিডিয়ার ভি১০০ এবং টি৪ গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহার করে পরিষেবাগুলো ব্যয় ৪১ থেকে ৪৭ শতাংশ কমবে।

ক্যানালিস গবেষণা সংস্থায় চীনা ক্লাউড কম্পিউটিং সেক্টরের পর্যবেক্ষক জ্যাং ইয়ে বলেছিলেন, ‘গ্রাহকদের আকর্ষণ করতে কোম্পানির মূল্য কমানো একটি ভালো উপায়। যদিও গ্রাহকদের কেনাকাটার জন্য নির্দিষ্ট পরিষেবার ওপর এটি নির্ভর করবে।’

আলিবাবা ক্লাউড চীনের ক্লাউড কম্পিউটিংয়ের প্রথম দিকের দেশীয় কোম্পানি। বর্তমানে প্রতিষ্ঠানটি সেক্টরটিতে চীনের এক-তৃতীয়াংশেরও বেশি পরিষেবা সরবরাহকারী।

তবে সাম্প্রতিক বছরগুলোয় সংস্থাটি চীন ইউনিকমসহ চীনা ক্যারিয়ারগুলোর কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে। মার্চের শেষ দিকে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড তাদের ব্যবসায়িক বিভাগগুলোর জন্য একটি নতুন পরিকল্পনা নিয়েছে। এর মাধ্যমে আলিবাবা ক্লাউড এবং অন্যান্য ইউনিট স্বাধীনভাবে কার্যক্রম চালাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি