শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

টাটার নতুন গাড়ি এলো বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: টাটা অলট্রোজ রেসার আনলো সংস্থা। ৫ আসনের নতুন গাড়িটি এরই মধ্যে সবার নজর কেড়েছে। ছক ভেঙে নতুন ডিজাইনে প্রবেশ করেছে কোম্পানি। এই গাড়িকে পারফরম্যান্স হ্যাচব্যাক বলে দাবি করেছে টাটা মোটরস।

গাড়িতে মিলবে ১.২ লিটার টারবোচার্জ পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১১৮ হর্সপাওয়ার এবং ১৭০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ ম্যানুয়াল গিয়ারবক্স। পারফরম্যান্সের দিক দিয়ে হুন্দাই আই২০ এন লাইন গাড়িকে টক্কর দেবে অলট্রোজ রেসার।

গাড়িতে পাবেন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ৭ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড স্পট মনিটর, এয়ার পিউরিফায়ার, অ্যামবিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ইলেকট্রিক সানরুফ। সেফটির জন্য মিলবে ৬টি এয়ারব্যাগ।

তিনটি ভ্যারিয়েন্ট এসেছে গাড়িটি। গাড়িতে সানরুফ, বড় টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং-সহ গুচ্ছের বৈশিষ্ট্য রয়েছে। গাড়ির বুকিং এরই মধ্যে শুরু করে দিয়েছে কোম্পানি। টাটা অলট্রোজ রেসারের দাম ভারতে শুরু হয়েছে ৯ লাখ ৪৯ হাজার রুপি থেকে। স্পোর্টি ব্ল্যাক ও রেড লুকের সঙ্গে ডার্ক থিম অ্যালয় হুইল গাড়িটিকে অন্য মাত্রা দিয়েছে।-সূত্র জাগোনিউজ২৪

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি