মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
32.3 C
Dhaka

২০২৪ সালের পর মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে রাশিয়া। এরপর দেশটি নিজেদের মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শুরু করবে। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

ইউরি বরিসভ বলেন, খোদ আইএসএস সক্রিয় থাকবে ২০৩০ সাল পর্যন্ত। মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র এমনটাই পরিকল্পনা। সে অনুযায়ী ২০২৭ সাল থেকে পর্যায়ক্রমে আইএসএস থেকে নভোচারি ও অন্যান্য মিশন প্রত্যাহার শুরু হবে। ২০৩১ সালে আইএসএসকে কক্ষপথ থেকে অপসারণ করা হবে। এরপর স্টেশনটি ক্রমান্বয়ে পৃথিবীর দিকে পতিত হবে এবং বায়ুমণ্ডলের কাছাকাছি এলে পুড়ে যাবে। পুড়ে যাওয়া ছাইভষ্ম ও ধ্বংসাবশেষ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিরাপদ স্থানে পতিত হবে।

রসকসমসের মহাপরিচালক ইউরি বরিসভ আজ বিকেলে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি রাশিয়ার মহাকাশ কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে রুশ প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন ও প্রস্তাব উপস্থাপন করেন।

বরিসভ বলেন, মহাকাশ গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার দেশগুলোর প্রতি রাশিয়া নিজের প্রতিশ্রুতি ও দায়িত্ব পালন করবে। তবে ২০২৪ সালের পর আমরা আইএসএস থেকে সরে যাব। এরপর আমরা নিজেদের মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শুরু করব। রাশিয়ার মহাকাশ শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। ভবিষ্যতে আমাদের মহাকাশ চর্চার পুরোটাই হতে হবে বিজ্ঞানভিত্তিক কর্মসূচি।

প্রসঙ্গত, রাশিয়ার প্রতিরক্ষা শিল্প বিষয়ক সাবেক উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ গত ১৫ জুলাই রসকসমসের মহাপরিচালক নিযুক্ত হন। এর আগে চার বছর সংস্থাটির শীর্ষপদে চার বছর দায়িত্ব পালন করেন দিমিত্রি রগোজিন, যিনি পাশ্চাত্যবিরোধী মনোভাব ও কট্টর রাজনৈতিক বক্তব্যের জন্য বেশি পরিচিতি পেয়েছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি