শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

আবারও ১ নম্বর মোবাইল হ্যান্ডসেটের স্বীকৃতি পেল স্যামসাং

টেকভিশন২৪ ডেস্কঃ  ফ্যানদের হৃদয়ে স্থান করে নিয়ে টানা পঞ্চম বছরের মতো বাংলাদেশের ১ নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেল স্যামসাং। ঢাকার লে মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কর্তৃক সম্প্রতি এ পুরস্কারে ভূষিত হয় স্যামসাং। যুগান্তকারী উদ্ভাবন ও ফ্যানদের প্রতি অবিচল প্রতিশ্রুতির অংশ হিসেবে এ স্বীকৃতি অর্জন করলো ব্র্যান্ডটি।

দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডটি বাংলাদেশের ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হিসেবে টানা ৫ বছরের মতো শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হয়। দেশজুড়ে পরিচালিত নিয়েলসন বাংলাদেশ লিমিটেডের জরিপ থেকে প্রতীয়মান হয় স্যামসাংই দেশের শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “টানা পাঁচ বছর ধরে দেশের ১ নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়ে পেয়েছে স্যামসাং। এই অর্জনের জন্য আমরা আমাদের ক্রেতা ও টিমকে অশেষ ধন্যবাদ জানাই। বাংলাদেশে আমরা সবসময় উদ্ভাবনী পণ্য নিয়ে আসার চেষ্টা করছি এবং দেশ কে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছি। একযোগে কাজ করার মাধ্যমে আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যদায়ক গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

বেশিরভাগ শিল্প ও উৎপাদক প্রতিষ্ঠানের জন্য ২০২১ সালটি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ ছিল; তবে, ২০২২ সালে স্যামসাং নতুন উদ্যমে গতিশীলতা অর্জন করে। বিশ্বের শীর্ষস্থানীয় এই টেক-জায়ান্ট এ সময় গ্যালাক্সি জেড সিরিজের অধীনে দুইটি হ্যান্ডসেট বাজারে নিয়ে আসে যা ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। পাশাপাশি, গ্যালাক্সি এ সিরিজ ও গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলো বাজারে ব্যাপক সাড়া ফেলে এবং ক্রেতাদের বিস্তৃত চাহিদা পূরণে সক্ষম হয়। দেশজুড়ে ক্রেতাদের বিস্তৃত চাহিদা পূরণে ‘গ্যালাক্সি গোল চ্যালেঞ্জ’ ও ‘ক্যাপচার দ্য এপিক পদ্মা ব্রিজ’-এর মতো নানা ক্যাম্পেইনের আয়োজন করে স্যামসাং বাংলাদেশ। যা কিনা স্যামসাং এর গ্রাহকদের প্রতি অটল প্রতিশ্রুতির প্রমাণ।  অতঃপর, টানা ৫ম বছরের জন্য “সবচেয়ে প্রিয় ব্র্যান্ড” স্যামসাং! 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি