বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

আগামীকাল ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার ২০২২

টেকভিশন২৪ প্রতিবেদক: বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে।
 
রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হতে যাওয়া ১০ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। এবারের মেলার স্লোগান হলো ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’। 
 
এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২২) রাজধানী আগারগাঁও এর বিসিএস কম্পিউটার সিটিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী), সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান, সিটিআইটি মেগা ফেয়ার ২০২২ এর আহবায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া।
 
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসুস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ, গিগাবাইট টেকনোলজি কো. লি এর কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, লেনেভো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রিজিওনাল চ্যানেল ম্যানেজার (বাংলাদেশ) হাসান রিয়াজ জিতু এবং লজিটেকের হেড অব চ্যানেল ম্যানেজমেন্ট আরিফুল ইসলাম চৌধুরী। 
 
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের ৬টির (আসুস, ডেল, গিগাবাইট, এইচপি, লেনেভো এবং লজিটেক) প্যাভিলন থাকবে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট হিসেবে স্টলে থাকছে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান স্টারগেট কমিউনিকেশন লিমিটেড, সিকিউরিটি ডিভাইস শিমো, কন্সালটেন্সি ফার্ম এএইচজেড অ্যাসোসিয়েট এবং বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার বিশ্বমানের দোয়েল ল্যাপটপ। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে এমএসআই এর সৌজন্যে গেমিং কম্পিটিশন, এক্সপি-পেন এর সৌজন্যে চিত্রাংকন প্রতিযোগিতা, টেন্ডা রাউটার সৌজন্যে ফটোগ্রফি কম্পিটিশন।
 
বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ উপলক্ষ্যে মার্কেটজুড়েই থাকবে নানা ধরনের অফার-ছাড়, ডিসকাউন্ট। যারা স্পন্সর তারা ক্রেতাদের বাড়তি সুবিধা দেবে। ১০ দিন ধরে চলবে এই আয়োজন। আয়োজন সফল করতে আয়োজকরা সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে।
 
সিটিআইটি মেগা ফেয়ার ২০২২ এর আহবায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, এবারের মেলায় শিক্ষার্থীরা প্রাধান্য পাবে। এছাড়া মেলায় থাকছে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য গেমিং প্রতিযোগিতা, বেস্ট পিসি বিল্ডারর্স প্রতিযোগিতা, র্যা ফেল ড্রসহ আরো অনেক আয়োজন। 
 
“মেট্রোরেলের গতিতে কেনাকাটা হবে তুড়িতে” বিষয়টি মাথায় রেখে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্য থাকছে সকল পণ্যের উপর আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে র্যা ফেল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ প্রতিদিন সকাল ১০টায় থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য মেলা প্রাঙণ খোলা থাকবে। 
 
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিসিএস কম্পিউটার সিটির সদস্য, ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি