শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

স্যামসাং পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধি

কোভিড-১৯ এর কারণে গত ২৯ মার্চ থেকে দেশে শুরু হওয়া সাধারণ ছুটি চলাকালীন সময়ে যেসব স্যামসাং পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ শেষ হয়ে যাবে সেসব পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ।

স্যামসাং অনুমোদিত পণ্যগুলোর ক্ষেত্রে  ওয়্যারেন্টির মেয়াদ এক মাস বৃদ্ধি করা হবে। যেহেতু, গত ২৫ মার্চ থেকে দেশের সকল শপিং মল ও দোকান বন্ধ হয়েছে, তাই ক্রেতাদের জন্য এই ওয়্যারেন্টি বৃদ্ধির সুবিধাটি উক্ত তারিখ থেকে বিবেচনা করা হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার দেশব্যাপী সাধারণ ছুটির ঘোষণা দেয়। এ কারণে, ক্রেতারা সরাসরি দোকান কিংবা সার্ভিস সেন্টারে গিয়ে ওয়্যারেন্টি সুবিধার আওতায় থাকা তাদের মেরামতযোগ্য কিংবা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পণ্য সারাতে পারেননি। এই প্রতিকূল সময়ে দেশজুড়ে থাকা স্যামসাংয়ের সব সেবা কেন্দ্রগুলোও বন্ধ রাখা হয়েছে।

ক্রেতাদের অসুবিধার কথা বিবেচনা করে স্যামসাং বাংলাদেশ তাদের সকল ধরনের পণ্যের ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধি করেছে। সাধারণ ছুটি চলাকালীন সময়ে যাদের পণ্য মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তাদের মাঝে চলমান এই লকডাউন পরিস্থিতিতে ওয়্যারেন্টির মেয়াদ বৃদ্ধির বিষয়টি স্বস্তি এনে দেবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি