শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের তথ্য ফাঁস, যা থাকছে

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: বিগত কয়েকমাস ধরেই দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৪ নিয়ে জল্পনা চলছে। এবার ফোনটি নিয়ে জানা গেলে কিছু তথ্য। ফোনটির তথ্য ফাঁস করেছে আইস ইউনিভার্স নামে একটি টুইটার একাউন্ট। খবর টেকরাডার

আইস ইউনিভার্সের দাবি, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে থাকবে ফোল্ডেবল অ্যামোলেড ৭.৬ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং ৬.২ ইঞ্চির এইচডি প্লাস অ্যামোলেড কভার ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ রিফ্রেশ রেট।

ফোনের চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। ১২ জিবি র‌্যামের ফোনটিতে রমের দুটি ভ্যারিয়েন্ট থাকবে ২৫৬ জিবি এবং ৫১২ জিবি। ৪০০০ হাজার এমএএইচ ব্যাটারির ফোনটি চার্জ করতে থাকতে পারে ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। থাকবে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২।

আইস ইউনিভার্স দাবি করছে, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনে রয়েছে ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং ৩এক্স অপটিক্যাল জুমসহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিং করতে সামনে থাকছে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্যামসাং সাধারণত আগস্টে নতুন ফোল্ডেবল ফোন রিলিজ করে থাকে, তাই ফোনটির উদ্বোধনের সময় এগিয়ে আসলেই জানা যাবে এর বিস্তারিত তথ্য। গ্যালাক্সি জেড ফোল্ড ৩ নিয়েও আইস ইউনিভার্স তথ্য প্রকাশ করেছিল তা পুরাটাই সত্য প্রমাণিত হয়। -টেকরাডার অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি