রবিবার, জুন ১৪, ২০২৬
34.1 C
Dhaka

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ

ক্রেতাদের সুবিধাজনকভাবে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে নতুন স্মার্ট ডিভাইস গ্যালাক্সি জি ফ্লিপ উন্মোচনের মধ্য দিয়ে বিশ্বকে চমকে দেয় স্যামসাং। ইতিমধ্যে, নতুন এই ভাঁজযোগ্য ফোনটি পুরো বিশ্বের নজর কেড়েছে। অবশেষে, বাংলাদেশের বাজারে আসছে গ্যালাক্সি জি ফ্লিপ। ইতিমধ্যে বাংলাদেশে স্মার্ট ডিভাইসটির প্রি-অর্ডার নেয়া শুরু করেছে স্যামসাং।

গ্যালাক্সি জি ফ্লিপ ডিভাইসটিতে ভাঁজ করা যায় এমন কাঁচ ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ভাঁজযোগ্য অবস্থায় যে কোন ব্যবহারকারীর হাতের তালুতে সুন্দরভাবে মানিয়ে যাবে। গ্যালাক্সি জি ফ্লিপে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লেসহ স্যামসাংয়ের নিজস্ব নমনীয় আল্ট্রা থিন গ্লাস (ইউটিজি) ব্যবহার করা হয়েছে। যা ডিভাইসটিকে পাতলা ও উজ্জ্বল করছে, এনেছে প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল। এই বিষয়গুলো, এর আগে বাজারে আসা কোন ভাঁজযোগ্য ফোনেই দেখা যায় নি। ফোনটির কেন্দ্রীয় ইন-ডিসপ্লে ক্যামেরা কাটআউটটি একদম উঁচুতে রয়েছে। অর্থাৎ, ডিভাইসটির স্ক্রিন ডিপ্লেতে কোন নচ নেই। তাই, ব্যবহারকারীর পছন্দের কন্টেন্ট উপভোগের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে না।

গ্যালাক্সি জি ফ্লিপের হাইডওয়ে হিঞ্জ ফোনটিতে নতুন মাত্রা যোগ করেছে। এই সিস্টেমটি ডুয়াল সিএএম মেকানিজমের সাহায্যে পরিচালিত হয়। এটি ছোট কিন্তু অত্যাধুনিকভাবে  নকশা করা হয়েছে। যা ডিভাইসটির প্রতিটি ফ্লিপ ও ফোল্ড স্থিরভাবে সম্পন্ন করবে। এছাড়াও, বিভিন্ন অ্যাঙ্গেলে ডিভাইসটিকে রাখলে, এটিকে ল্যাপটপের স্ক্রিনের মতো মনে হবে। 

এই ফোন দিয়ে ব্যবহারকারীরা তাদের সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতে পারবেন ও ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপলোডের জন্য উপযোগী। এক্ষেত্রে, ট্রাইপডের প্রয়োজন পড়বে না। নাইট মোডে  চমৎকার নাইট ল্যাপস ভিডিও কিংবা ভিভিড লো লাইট শটের ক্ষেত্রে কোন ফ্ল্যাশের প্রয়োজন পড়বে না। দৃশ্যবস্তুর কাছ থেকে  ভাজযোগ্য অবস্থায় পেছনের ক্যামেরা ব্যবহার করে এক হাত দিয়ে খুব দ্রুত মানসম্পন্ন সেলফি তোলা যাবে। জি ফ্লিপ ডিভাইসের পেছনে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ও  ১২ মেগাপিক্সেল  ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, যা এলইডি ফ্ল্যাশের সাথে যুক্ত।  ডিভাইসটিতে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘গ্যালাক্সি জি ফ্লিপের ব্যতিক্রমী আকার, অত্যাধুনিক ডিসপ্লে এবং ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ভাঁজযোগ্য স্মার্টফোনের ক্যাটাগরিতে নতুন মাত্রা যোগ করেছে। গ্যালাক্সি জি ফ্লিপের অতুলনীয় ভাঁজযোগ্য নকশা ও ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে বলা যায় আমরা নতুন করে অভিজ্ঞতা লাভ করছি যে মোবাইল ডিভাইস কেমন হতে পারে। ডিভাইসটি ব্যবহারকারীদের চাহিদানুযায়ী সব ধরনের সেবা প্রদান করে।

গ্যালাক্সি জি ফ্লিপ ডিভাইসে গ্যালাক্সি ইকোসিস্টেমের সব সুবিধা রয়েছে। নতুন এই ভাঁজযোগ্য ফোনে ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্স ও সিকিউরিটি, ব্যাটারি, ডিসপ্লে ও ক্যামেরার মতো ফিচার আছে। এছাড়াও, স্যামসাং হেলথ, স্যামসাং নক্সসহ আরও অনেক সেবা সংক্রান্ত বিষয় আছে। ব্যবহারকারীরা ফোরকে ভিডিও ক্যাপচার, লাইভ ফোকাস ও সুপার স্টেডি রেকর্ডিং-এর মতো বহুমুখী ক্যামেরা অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ডিভাইসে ৩,৩০০ এমএএইচ অপটিমাইজড ডুয়াল ব্যাটারি সুবিধা রয়েছে, যা অধিক জায়গা না ব্যবহার করে ব্যাটারির সক্ষমতা ধরে রাখে।

বাংলাদেশের ক্রেতারা এই এক্সক্লুসিভ ডিভাইসটি ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা দিয়ে প্রি-অর্ডার করতে পারবেন। এমনিতে ডিভাইসটির বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা। করতে পারবেন। 

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি