শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.8 C
Dhaka

আইফোন ১৫ প্রো ম্যাক্সের পরিবর্তে আসবে আইফোন ১৫ আল্ট্রা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: গত সপ্তাহে বহুল প্রতীক্ষিত আইফোন ১৪ উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই সিরিজের অধীনে বাজারে চারটি মডেল পাওয়া যাবে- আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স। উন্মোচনের সপ্তাহখানেক না যেতেই আলোচনা শুরু হয়েছে কেমন হবে আইফোন ১৫।

শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজে নামকরণে পরিবর্তন আসতে পারে। জনপ্রিয় দুজন অ্যাপল বিশ্লেষক জানিয়েছেন, আইফোন ১৫ প্রো ম্যাক্স এর পরিবর্তে আইফোন ১৫ আল্ট্রা নামে বাজারে আসতে পারে।

অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যান পরবর্তী আইফোন সম্পর্কে বলেন, অ্যাপল খুব সম্ভবত তাদের পরবর্তী প্রজন্মের টপ-এন্ড মডেলের নাম ‌‘প্রো ম্যাক্স’ থেকে ‘আল্ট্রা’ করতে চলেছে। বিষয়টি অ্যাপলের জন্য অনেকটা সহজ হবে। কারণ, এম১ প্রো, এম১ ম্যাক্স, এবং এম১ আল্ট্রা ম্যাক চিপগুলো ব্যবহারের ফলে অ্যাপলের নতুন নামকরণের সাথে আরও ভালভাবে মিলে যাবে।

আরেক বিশিষ্ট অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও টুইট করে বলেন, আইফোন ১৫ প্রো এবং ১৫ আল্ট্রা মডেলের মধ্যে পার্থক্য তৈরি করবে প্রো শিপমেন্ট বরাদ্দ। এছাড়া অ্যাপলকে এক ধাপ এগিয়ে রাখবে পরবর্তী আইফোন ১৫ আল্ট্রা। পাশাপাশি বিক্রি বাড়াতে সাহায্য করবে।

আইফোন ১৪ সিরিজের উন্মোচনের দিন অ্যাপল প্রধান টিম কুক তার বক্তব্যে বলেন, স্টার্ট ক্রিয়েটিং ডিফারেন্সিয়েশন। যার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন, অ্যাপলের পরবর্তী আইফোন ১৫ সিরিজে এক্সক্লুসিভ ফিচার থাকবে।

উল্লেখ্য, অ্যাপল বর্তমানে তাদের আইফোন মডেলকে ‘নন-প্রো’ এবং ‘প্রো’তে প্রার্থক্য করে থাকে। এ বছরে প্রো মডেলের ফ্রন্ট এবং ক্যামেরা সেটআপের ডিজাইনে পরিবর্তন দেখা গেছে। তবে, নন-প্রো মডেলগুলো আইফোন ১৩ সিরিজের পুনরাবৃত্তি হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি