শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

ব্যাংক বা কার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ১৫০ টাকার কুপন

টেকভিশন২৪ প্রতিবেদক: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ১,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই গ্রাহক পাচ্ছেন ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন। স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, প্রিন্স বাজার ও আগোরা সুপারস্টোরের নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় ব্যবহার করা যাবে কুপনটি।

অফারটি চলবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত। অ্যাড মানি করার পর ২ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে কুপন পৌঁছে যাবে। কুপনের মেয়াদ ৭ দিন এবং কুপন রিডিম করার জন্য সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই কুপন পেতে পারেন। এই অফারের আওতায় সুপারস্টোর ও আউটলেটের বিস্তারিত তালিকা দেখতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/coupon-redeem-independence ওয়েবসাইটে।

এছাড়া সম্প্রতি বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক সোনালী ব্যাংক যুক্ত হওয়ায় ব্যাংকটির আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা-নেওয়া করতে পারছেন। এ উপলক্ষ্যে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে ৫০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। অফারটি চলবে ৭ এপ্রিল ২০২১ পর্যন্ত এবং অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাসটি পাবেন। আরও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/sonali-bank-addmoney-offer ওয়েবসাইটে।

এই মুহুর্তে দেশের শীর্ষস্থানীয় ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে। ফলে, দেশজুড়ে ২ লাখ ৪০ হাজার এজেন্টের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করার পাশাপাশি ব্যাংক এবং কার্ড থেকে বিকাশে তাৎক্ষণিক টাকা এনে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয় করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা, ক্যাশ আউট সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন গ্রাহকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি