রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:১২ পূর্বাহ্ণ
19 C
Dhaka

সৌদিতে বাংলাদেশি ই-পাসপোর্টের আবেদন বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ১৮ দিনে ছয় শতাধিক প্রবাসী ‘ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যে ১০০ জন আবেদনকারীর ই-পাসপোর্ট সম্পন্নও হয়েছে। দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি কার্যালয়ে এসে অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করতে পেরে খুশি প্রবাসীরা। ক্রমাগতভাবে ই-পাসপোর্ট সেবার চাহিদা বাড়তে থাকায় কর্ম ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।

- Advertisement -

সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ সেবা কার্যক্রম শুরুর পর থেকে প্রবাসীদের ভিড় ক্রমেই বাড়ছে। চাপ কমাতে ইতোমধ্যে ২০টি বুথও স্থাপন করেছে দূতাবাস।

শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চলে সেবা কার্যক্রম। তবুও দম ফেলার ফুরসত নেই ই-পাসপোর্ট সেবা সংশ্লিষ্ট দূতাবাস কর্মীদের।

এর আগে দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবাকেন্দ্র ইডিসি কার্যালয়ে এসে পাঁচ অথবা ১০ বছর মেয়াদের ই-পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারছেন রেমিট্যান্স যোদ্ধারা।

সপ্তাহের সাতদিনই চালু রয়েছে এই সেবা কার্যক্রম। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পূর্বের পাসপোর্টের সাথে সব তথ্যের মিল থাকলেই আবেদন করতে পারছেন প্রবাসীরা।

এরপর নির্ধারিত তারিখ ও সময়ে নির্দিষ্ট বুথে গিয়ে তুলতে হয় ছবি, দিতে হয় ফিঙ্গার। নিরবচ্ছিন্ন সেবা পেয়ে খুশি প্রবাসীরা।

বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে সৌদি আরবের রিয়াদের দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ সেবার উদ্বোধন করা হয় গত ১৩ সেপ্টেম্বর। দূতাবাসের তথ্য বলছে, ২ অক্টোবর পর্যন্ত ৬৮১ জন প্রবাসী ‘ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ইতোমধ্যে ১০০ জন আবেদনকারীর ই-পাসপোর্ট সম্পন্নও হয়েছে।

ছবি ও ফিঙ্গার নিশ্চিতের এক মাসের মধ্যেই যাতে প্রবাসীরা ই-পাসপোর্ট বুঝে পান তা নিশ্চিতে কাজ করছে দূতাবাস।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

৮ ডিসেম্বর শুরু হচ্ছে সিটি আইটি মেগা ফেয়ার

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।...

স্লিম ও স্টাইলিশ ডিভাইসের গুরুত্ব বাড়ছে

টেকভিশন২৪ ডেস্ক: ছাদে আড্ডা, ক্লাসের ফাঁকে স্টাডি সেশন, ক্যাম্পাস...

সর্বশেষ

রাজধানীতে ৬ দিনের প্রযুক্তিপণ্যের মেলা ৮ ডিসেম্বর থেকে

টেকভিশন২৪ ডেস্ক: সময়ের সঙ্গে তথ্যপ্রযুক্তির উদ্ভাবন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে...

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে “জাতীয় সম্পদ” হিসেবে...

পূবালী ব্যাংক হয়ে প্রিয়জনের বিকাশ-এ ৫০ লাখ বারেরও বেশি রেমিটেন্স

টেকভিশন২৪ ডেস্ক: দশ মাসেরও কম সময়ের মধ্যে পূবালী ব্যাংক...

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img