শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

সাশ্রয়ী ফোরজি স্মার্টফোন এনেছে আইটেল ও গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট আইটেল এ২৩ প্রো উন্মোচনে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইটেলের সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন । বাজারে সাশ্রয়ী মূল্যের ফোরজি স্মার্টফোন নিয়ে আসার মাধ্যমে দেশের সকল স্তরের মানুষকে অত্যাধুনিক কানেক্টিভিটি সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।  

এ নিয়ে রাজধানীর জিপি হাউজে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যের কো-ব্র্যান্ডেড ডিভাইসটি উন্মোচনের সময় উপস্থতি ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, হেড অব প্রোডাক্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া, হেড অব ডিভাইস, ভিএএস ও রোমিং সরদার শওকত আলী, ট্রানসান বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রেজওয়ানুল হক ও গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার।  

ডিভাইসটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাও রয়েছে। সাশ্রয়ী মূল্যের এ ডিভাইসটিতে ফেস আনলক ফিচারও রয়েছে এবং দু’টি আকর্ষণীয় রঙে (লেক ব্লু ও স্যাফায়ার ব্লু) ফোনটি পাওয়া যাচ্ছে।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের সবার কাছে ডিজিটালাইজেশানের সুবিধা পেীছে দেয়ার লক্ষ্যে আমরা দেশব্যাপী ফোরজি ইন্টারনেটের সুবিধা পেীছে দিচ্ছি । সারা দেশে উন্নত কানেক্টিভিটি এবং বিস্তৃত ফোরজি কাভারেজের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে আমাদের অবশ্যই সর্বস্তরের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ফোরজি ডিভাইস আনতে হবে।  এ পথচলায় আমাদের ডিভাইস পার্টনার আইটেল গ্রামীণফোনের প্রিয় এবং মূল্যবান গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের ফোরজি ডিভাইস আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”  

এ নিয়ে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “আইটেল এবং গ্রামীণফোনের মধ্যে এ পার্টনারশিপে আমরা আনন্দিত। এই বাজেট-বান্ধব এন্ট্রি-লেভেল ফোরজি স্মার্টফোন আইটেল এ২৩ প্রো এর সাথে গ্রামীণফোনের আকর্ষণীয় অফার ক্রেতাদের জন্য এ সময় বেশ কার্যকর হবে। আইটেল এর সাথে থাকার জন্য এবং গ্রাহকদের প্রয়োজন পূরণ করার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ। সেরা ফোরজি অফার সহ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এ২৩ প্রো নিশ্চিতভাবে মানুষের মন জয় করবে বলে আমরা প্রত্যাশা করছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি