বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

বেসিসের সকল স্থায়ী কমিটির উদ্বোধনী বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে প্রতিটি কমিটি থেকে ন্যূণতম একটি উল্লেখজনক কাজ করার প্রত্যয় নিয়ে দায়িত্ব নিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সকল স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।

রবিবার রাজধানীর একটি হোটেলে বেসিস কার্যনির্বাহী কমিটির সাথে বেসিসের অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটি, খাতভিত্তিক ২১টি স্থায়ী কমিটি ও বিভিন্ন ফোরামের উদ্বোধনী বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিসসহ সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বেসিসের নবগঠিত বিভিন্ন কমিটির সকল সদস্যবৃন্দের এই খাতের উন্নয়নে কাজ করার সদিচ্ছা, যোগ্যতা ও প্রতিশ্রুতি রয়েছে। সকলে দায়িত্ব নিয়ে সঠিক কার্যক্রম চালিয়ে গেলে উল্লেখজনক অবদান রাখা সম্ভব। প্রতিটি কমিটি থেকে আমরা যদি একটি করে উল্লেখজনক কাজ করতে পারি, তাহলে এই খাতের চেহারা পাল্টে যাবে।

বৈঠকে উপস্থিত বেসিসের সকল কমিটির নেতৃবৃন্দ সভাপতির এই বক্তব্যের সাধে সাড়া দিয়ে প্রতিটি কমিটি থেকে আগামী দুই বছরে অন্তত একটি উল্লেখজনক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপস্থিত ছিলেন বেসিসের কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তারভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল, রাশাদ কবিরসহ বেসিসের অ্যাডভাইজরি স্থায়ী কমিটি, ২১টি খাতভিত্তিক স্থায়ী কমিটি এবং ফোরামের সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি