শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

বাজারে এলো ওয়ালটন এর নতুন স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: নতুন দুই মডেলের স্পিকার বাজারে নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘কোরাস’ প্যাকেজিং এ ২.১ মাল্টিমিডিয়া স্পিকারদুটির মডেল ‘ডব্লিউএস২১২৯’ (WS2129) এবং ‘ডব্লিউএস২১৬০’ (WS2160). উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের স্পিকারগুলো দেবে সুমধুর ও জোরালো শব্দ। গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক।

উল্লেখ্য, গ্রাহকদের চাহিদা মেটাতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মডেলের এবং মূল্যের স্পিকার, সাউন্ডবার এবং অডিও এক্সেসরিজ উৎপাদন এবং বাজারজাত করছে ওয়ালটন। এর প্রেক্ষিতে ফেব্রুয়ারির শুরুতে ২টি নতুন মডেল নিয়ে এসেছে তারা। স্পিকার দুটির প্রধান বৈশিষ্ট হচ্ছে উভয়ের সাথেই সাবউফার আছে। ডিভাইসদুটি ফুল রেঞ্জ সাউন্ড দিতে সক্ষম। স্পিকারগুলোতে মাল্টি-মোডে ব্লুটুথ, ইউএসবি প্লেব্যাক, অক্স, এফ এম রেডিও এসব সোর্স থেকে সরাসরি পছন্দের মিউজিক উপভোগ করা যাবে। রয়েছে এলইডি ডিসপ্লে, যেখানে দেখা যাবে প্রয়োজনীয় তথ্য।

জানা গেছে, ডব্লিউএস২১৬০’ (WS2160) মডেলের স্পিকারটিতে রয়েছে ১৫ ওয়াটের ২টি স্পিকারের সাথে ৩০ ওয়াটের সাবউফার। বিল্ট-ইন ৩ চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার থাকায় এতে পাওয়া যাবে অনন্য মিউজিকের অভিজ্ঞতা। সাথে রয়েছে রিমোট কন্ট্রোল সুবিধা, যার মাধ্যমে দূর থেকেও অডিও ভলিউম নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা যাবে। এই স্পিকারটির মূল্য ৪,৯৫০ টাকা।

‘ডব্লিউএস২১২৯’ (WS2129) মডেলের স্পিকারটিতে ৫ ওয়াটের ২টি স্যাটেলাইট স্পিকারের সাথে রয়েছে ২০ ওয়াটের সাবউফার। এই মডেলটিতেও যথারীতি বিল্ট-ইন ৩ চ্যানেল পাওয়ার এমপ্লিফায়ার এবং রিমোট কন্ট্রোল রয়েছে। এর দাম মাত্র ৩,৬৫০ টাকা।

চিফ বিজনেস অফিসার মোঃ তৌহদুর রহমান রাদ বলেন, “বাংলাদেশের গ্রাহকরা বর্তমানে বিনোদন এবং প্রয়োজন উভয় ক্ষেত্রেই প্রচুর স্পিকার ব্যবহার করেন। সম্প্রতি আমরা সাউন্ডবার এনেছি। যা ইতোমধ্যে গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। উন্নতমানের স্পিকারের চাহিদার কথা মাথায় রেখেই আমরা আমাদের পণ্যগুলো উৎপাদন এবং বাজারজাত করে থাকি। এজন্য আমাদের নতুন পণ্যগুলোয় সর্বশেষ প্রযুক্তির সব ফিচার আছে, যা গ্রাহকদের বিনোদন ও কাজে অনন্য অভিজ্ঞতা দেবে।”

স্পিকারগুলো পাওয়া যাচ্ছে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সব শোরুমে। এতে গ্রাহকরা ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি