শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
28 C
Dhaka

রোটারিয়ান টি.আই.এম নূরুল কবীরকে বেসিসের সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন BASIS এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান টি.আই.এম নূরুল কবীর। তিনি ২০২৩-২৪ রোটারি বর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন।

ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ( বেসিস ) রোটারিয়ান টি.আই.এম নুরুল কবীরকে সম্মাননা দিয়েছে।  

বেসিস  সচিবালয়ে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।   

অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বেসিসের সদস্য ও  সাবেক সভাপতি হিসেবে বেসিসের নূরুল কবীরের সাফল্যে আমি গর্বিত। শিক্ষার ডিজিটাইজেশনের ক্ষেত্রে ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসিস ও রোটারিয়ানরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের যোদ্ধা হিসাবে কাজ করতে পারে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এখন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নাগরিক। আমাদের সামনের দিনের চ্যালেঞ্জ হল ডিজিটাল প্লাটফর্মে কি করণীয় আর কি বর্জনীয় এ সম্পর্কে দেশের ডিজিটাল নাগরিকদের সচেতন করে তোলা। নাগরিকদের সচেতন করার ক্ষেত্রে বেসিস ও রোটারি ইন্টারন্যাশনাল একসাথে কাজ করতে পারে। 

টি.আই.এম নূরুল কবীর বলেন, আমি দীর্ঘদিন বেসিসের সাথে কাজ করছি। বেসিসে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছি। বেসিস, রোটারি ইন্টারন্যাশনালসহ আমরা সকলে বাংলাদেশের উন্নয়নে কাজ করছি। বেসিস আমাকে আজ যে সম্মাননা দিল তার জন্য আমি সত্যিই গর্বিত ও আনন্দিত।   

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসিসের প্রাক্তন সভাপতি হাবিবুল্লাহ এন করিম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আবদুল্লাহ এইচ কাফি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স মুশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট প্রশাসন শোয়েব আহমেদ মাসুদ, বিসিএস সভাপতি শাহিদ-উল-মুনীর, রোটারিয়ান মোঃ রুবায়েত হোসেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১, ব্যারিস্টার মুস্তাসিম বিল্লাহ ফারুকি ডিস্ট্রিক্ট গভর্নর (নির্বাচিত) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এবং রোটারিয়ান শেখ আবুল হাশেম,চার্টার প্রেসিডেন্ট,ধানমণ্ডি সেন্টাল রোটারি ক্লাব। বেসিসের সদস্যরা ও রোটারি ইন্টারন্যাশনালের সদস্যরা অনলাইন মাধ্যমে সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি