রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
30 C
Dhaka

অলরাউন্ড পারফরমেন্সের জন্য অত্যাধুনিক কুলিং সিস্টেমের রিয়েলমি জিটি মাস্টার এডিশন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ও প্রযুক্তিপ্রেমী মানুষদের জন্য তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি ফাইভজি প্রযুক্তি সমর্থিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি উন্মোচন করেছে। স্মার্টফোনটির দুর্দান্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে- এর অনন্য সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইন, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর এবং অত্যাধুনিক ভেপার চেম্বার কুলিং সিস্টেম; একসাথে এই সবগুলো ফিচার ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা দিবে।             

রিয়েলমি ব্র্যান্ডটির সবচেয়ে এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে অন্যতম জিটি মাস্টার এডিশন সিরিজ। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইনের কারণে স্মার্টফোনটি দেখতে দুর্দান্ত, হাত থেকে পিছলে যাবে না এবং এতে সহজে স্ক্র্যাচও পরবে না। দৃঢ়তার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে চমৎকারভাবে ডিজাইন করা এ ফোনে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘ভেগান লেদার,’ এর ফলে ব্যবহারকারীদের সামনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।

ভিডিও দেখা এবং গেমিং অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও, ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সিস্টেমের কারণে ৩৫ মিনিটেরও কম সময়ে চার্জ হবে স্মার্টফোনটির  ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি, নিখুঁত ও ঝকঝকে ছবির জন্য স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ও ইন্টেলিজেন্ট ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সাথে রয়েছে স্ট্রিট ফটোগ্রাফি ফিল্টার। ফলে, এখন ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ফটোগ্রাফি করতে পারবেন। জীবনের গুরুত্বপূর্ণ সব মুহুর্তের ছবিগুলোকে ক্যামেরাবন্দী করতে ফ্ল্যাগশিপ এই ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। ডিভাইসটির আলট্রা-সুইফট পারফরম্যান্স নিশ্চিত করতে এটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর। এটির ফাইভজি চিপসেট ম্যাচলেস স্পিডের ক্ষেত্রে ৬ এনএম পর্যন্ত সক্ষমতা পেতে পারে, যা জিটি মোড চালু করার মাধ্যমে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে।  

গেমিংয়ের ক্ষেত্রে প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিতে স্মার্টফোনটিতে তাপ নির্গমন কার্যকরী ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ করতে জিটি মাস্টার এডিশনে অন্যান্য ফিচারের সাথে যুক্ত করা হয়েছে- ইনটেলিজেন্ট এডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইউনিফাইড কন্ট্রোল অব সিস্টেম রিসোর্সেস এবং স্পেশাল সিনারিও অপটিমাইজেশন। ডিভাইসে এই আধুনিক প্রযুক্তিগুলোর সমন্বয় ঘটার কারণে, ফোনটি দীর্ঘসময় ব্যবহার করলেও ফোনের তাপ অনুভব করবেন না ব্যবহারকারীরা।

একটি মিড-রেঞ্জের স্মার্টফোন থেকে ক্রেতারা যা চান তার সবই আছে রিয়েলমি জিটি মাস্টার এডিশনে। আকর্ষণীয় ও শক্তিশালী পারফরমেন্সের এই স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায় (+ভ্যাট)। যারা মিড-রেঞ্জের মধ্যে অলরাউন্ড স্মার্টফোনের খোঁজ করছেন, এই ফোনটি তাদের চাহিদা পূরণে সক্ষম হবে। For store details: https://www.realme.com/bd/store-address

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি