রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
29 C
Dhaka

আর্থিক খাতে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিকরণে উদ্ভাবনী আইডিয়ার খোঁজে প্রতিযোগিতা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সকলকে আর্থিক সেবা খাতে অন্তর্ভুক্তিকরণে মাধ্যমে প্রযুক্তিগত নতুন নতুন উদ্ভাবন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের উন্নয়নকে ত্বরান্বিত করছে। আর্থিক লেনদেনে প্রাতিষ্ঠানিকভাবে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে জেন্ডার-সংবেদনশীল ও নারীবান্ধব সমাধান উদ্ভাবন এবং সিএমএসএমই খাতের অর্থায়নকে সহজতর করার লক্ষ্যে উদ্ভাবনী আইডিয়ার খোঁজে বুধবার দু’টি ইনোভেশন চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এটু্আই, ইউএনসিডিএফ এবং এমএসসি কর্তৃক যৌথভাবে আয়োজিত ফাইন্যান্সিয়াল ইনোভেশন ল্যাব বাংলাদেশ (ফিনল্যাব বিডি) এর কোহর্ট-১ ইনোভেশন চ্যালেঞ্জ দু’টির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ। উদ্বোধন অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমেদ, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আর্থিক খাতের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের ক্ষেত্রে লিঙ্গগত বৈষম্যের বিষয়টি পরিলক্ষিত হয়। এ কারণে প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক লেনদেনে দেশের নারীদের উপস্থিতি অনেক কম। এখাতে বিদ্যমান বৈষম্য কমিয়ে অধিকতর নারীবান্ধব সমাধানের বিকাশ ও তাদের অন্তর্ভুক্তিতে সহায়তা করতে পারে এমন আইডিয়ার খোঁজে ‘উইমেনস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চ্যালেঞ্জ ২০২২’ এর ঘোষণা করছে ফিনল্যাব বিডি। অন্যদিকে, আর্থিক লেনদেনে অংশগ্রহণে অধিকতর সুযোগ প্রদান, মূলধন-সম্পর্কিত ব্যয় কমানো এবং শোষণমূলক উচ্চ-মূল্যের অনানুষ্ঠানিক ঋণ গ্রহণ থেকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির  ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তাদের রক্ষায় উদ্ভাবনী ডিজিটাল সমাধানের খোঁজে ‘সিএমএসএমই ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক আরেকটি প্রতিযোগিতারও উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সিএমএসএমই খাতের অর্থের সরবরাহ বৃদ্ধির করে বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থ যোগানের অন্তরায় দূরীকরণে সহায়তা করতে পারে এমন উদ্ভাবনী আইডিয়াকে পুরস্কৃত করা হবে। চালু হওয়া প্রতিযোগিতা দু’টিতে আগামী ৭ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে প্রস্তাবনা জমা দেওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.challenge.gov.bd/

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ বলেন, আর্থিক অন্তর্ভুক্তিতে দেশের নারী উদ্যোক্তারা অসাধারণ ভূমিকা পালন করছেন। আর্থিক লেনদেনের জন্য নারী উদ্যোক্তাদের অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়, তাই আর্থিক খাতে নারীদের এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে সমাজের বিদ্যমান বৈষম্য অনেকাংশে দূর করা সম্ভব হবে। ডিজিটাল ডিভাইসও ডিজিটাল বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, সকলের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এছাড়াও, দেশের ফিনটেক খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়ার জন্য ফিনটেক টাস্কফোর্স গঠনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

সভাপতির বক্তব্যে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের মূল কথাই হলো প্রতিটি উদ্যোগের ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করা। এজন্য আমাদের স্থানীয় উদ্ভাবনগুলোকে মানুষের প্রয়োজনে কাজে লাগানোর জন্য এগুলো টেকসই আকারে গড়ে তুলতে হবে। প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিশেষ করে নারী উদ্যোক্তাদের কাছে আর্থিক সেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে বিদ্যমান সকল প্রকার বৈষম্য দূরীকরণে সকল সেবার ই-কোয়ালিটি বা গুণগতমান নিশ্চিতে কাজ করছে এটুআই। আমরা আশা করছি, আজকে উদ্বোধন হওয়া দু’টি প্রতিযোগিতায় প্রতিভাবান স্থানীয় উদ্ভাবকরা আর্থিক খাতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত এবং সিএমএসএমই খাতের জন্য বৈষম্যহীন স্মার্ট এবং টেকসই আর্থিক সমাধান নিয়ে এগিয়ে আসবেন। যাতে আগামী দিনে আর্থিক খাতে সামজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়।

নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতির টেকসই উন্নয়নে মেটলাইফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মেটলাইফ ফাউন্ডেশন আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতিকে তরান্বিত্ব করা এবং মানুষের আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রচেষ্টায় এটুআই এর ফিনল্যাববিডি যুক্ত হওয়ায় নতুন মাত্রা যোগ করবে।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার স্নিগ্ধা আলী বলেন, পিছিয়ে পড়া নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ফিনল্যাব বিডি। নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা এবং সক্ষমতা উন্নয়নে উদ্ভাবনী সমাধানের খোঁজে দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের মতো সময়োপযোগী উদ্যোগ নিয়ে এগিয়ে আসায় এটুআই, এমএসসি এবং ইউএনসিডিএফ কে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, বাংলাদেশে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে টেকসই ব্যবসায়িক মডেল তৈরিতে স্টার্টআপ ও উদ্যোক্তাদের সহায়তার করার লক্ষ্যে এটুআই, জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল (ইউএনসিডিএফ), এবং মাইক্রোসেভ কনসাল্টিং (এমএসসি) যৌথভাবে ফিনল্যাব বিডি (FinLab BD) প্ল্যাটফর্ম তৈরি করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি ২০২১ সালের অক্টোবর মাসে এর উদ্বোধন করেন। বর্তমানে বাংলাদেশ সরকার, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশন সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে ফিনল্যাব বিডি।

এটুআই এর প্রোগ্রাম ম্যানেজার (ডিজিটাল অ্যাক্সেস অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস) মো. তহুরুল হাসান এর সঞ্চালনায় অনলাইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই ইনোভেশন ফান্ড এর প্রধান নাঈম আশরাফী, এটুআই, ইউএনসিডিএফ, মাইক্রোসেভ কনসাল্টিং, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, স্টার্টআপ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রান্তিক এলাকার নারী ও সিএমএসএমই শিল্পের সাথে জড়িত উদ্যোক্তারা যুক্ত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি