বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

চট্টগ্রামের গ্রাহকদের ধন্যবাদ জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক:  চট্টগ্রামের গ্রাহকদের গভীর আস্থা, অকুণ্ঠ সমর্থন ও অকৃত্রিম ভালবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে ‘আঁরার চাটগাঁ  উৎসব’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রবি। গতকাল বন্দর নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চট্টগ্রামে রবির সম্মানিত গ্রাহকগণও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবির ভারপ্রাপ্ত সিইও এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ, চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমেদ, চিফ এন্টারপ্রাইস বিজনেস অফিসার, মোঃ আদিল হোসেন নোবেল, চিফ হিউমান রিসোর্সেস অফিসার, মোঃ ফয়সাল ইমতিয়াজ খান, চিফ স্ট্র্যাটেজি অফিসার, রুহুল আমিন, এবং চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের রবির শীর্ষ এন্টারপ্রাইজ গ্রাহক, সবচেয়ে পুরাতন গ্রাহক, এলিট গ্রাহক, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং বিক্রয় প্রতিনিধিদের বিশেষ পুরষ্কার প্রদান করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানকে ঘিরে আয়োজিত ফেসবুক ভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরষ্কার প্রদান করা হয়।

চট্টগ্রামের স্থানীয় এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে আগামী দুই বছরের জন্য রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় তারকা জুটি সিয়াম আহমেদ ও সাফা কবিরকে ।

রবির সাথে নতুন পথ চলার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তামিম বলেন, ”হোক ব্যাটিং, ফিল্ডিং বা বোলিং অথবা গ্রাহকের জীবনকে সহজ করে তোলার মত সল্যুশন মার্কেটে নিয়ে আসা; ডিজিটাল স্পেস ও ক্রিকেটকে একই সূতায় বেঁধে রেখেছে উদ্ভাবনী চিন্তাধারা। তাই দেশজুড়ে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ব্র্যান্ড রবির নেটওয়ার্কের সক্ষমতা এবং ডিজিটাল দক্ষতার প্রচারে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।” 

অনুষ্ঠানে রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, সাফা কবির এবং তামিম ইকবালের অংশগ্রহণে একটি মজার টক-শো আয়োজন করা হয়। ডিজিটাল টুল ব্যবহার করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে টক-শোতে তাদের জীবনের বিভিন্ন আকর্ষণীয় দিকগুলো তুলে ধরা হয়।

পরিচয়পর্বের পর চট্টগ্রামের জনপ্রিয় আঞ্চলিক গানের উপর নৃত্য প্রদর্শন করেন সিয়াম ও সাফা। একইসাথে রবির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে শিগগিরই মুক্তি পেতে যাওয়া ’মেড ইন চট্টগ্রাম’ কন্টেন্টের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ  উপস্থিত অথিতিদের তার জনপ্রিয় গানগুলো দিয়ে মুগ্ধ করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “রবি অর্থ সূর্য। রবি আলো ছড়ায়। ঠিক একইভাবে মোবাইল অপারেটর রবিও আলো ছড়াচ্ছে। তারা এগিয়ে যাচ্ছে দৃঢ় পদক্ষেপে। তারা তাদের কর্ম পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। রবি বললে মানুষ বুঝে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটি সম্ভব হয়েছে রবি’তে যারা কাজ করছেন, তাদের নিরলস প্রচেষ্টার কারণে। আমি রবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আশা করছি, রবি তাদের সেবার মাধ্যমে চট্টগ্রামের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।“

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, ”টেলিকম সেবার প্রথম দিন থেকে শুরু করে ক্রমান্বয়ে ডিজিটাল লাইফস্টাইলের বিবর্তন পর্যন্ত, আমাদের চট্টগ্রামের গ্রাহকরা রবির প্রতি তাদের গভীর আস্থা, অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছেন। এর কৃতজ্ঞতাস্বরূপ চট্টগ্রামে আমাদের গ্রাহকদের জন্য সর্বোত্তম ডিজিটাল সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

রবির অ্যাক্টিং সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ বলেন, ”প্রথম থেকেই চট্টগ্রামবাসী রবিকে তাদের হৃদয়ে জায়গা দিয়েছে এবং রবির প্রতি তাদের অকৃত্রিম ভালবাসা দেশজুড়ে নেটওয়ার্ক সম্প্রসারিত করার অগ্রযাত্রায় আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে। তাই চট্টগ্রামের গ্রাহকদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। চট্টগ্রামের বিখ্যাত সন্তান তামিম ইকবাল আমাদের ব্যাটিং পার্টনার হিসেবে যোগ দেয়ায় চট্টগ্রামে আমাদের গ্রাহকদের উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে আমাদের পথ আরো সুগম হবে।“

এর আগে একই হোটেলে রবির লয়্যালটি প্রোগ্রাম এলিট গ্রাহকের জন্য বিশেষ মেলার আয়োজন করা হয়।  রবির এলিট গ্রাহকদের জন্য বিশেষ ছাড় প্রদানে কয়েকটি এলিট নিবন্ধিত আউটলেট মেলায় অংশ নেয়। তামিম ইকবাল, সিয়াম ও সাফা মেলাটি পরিদর্শন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি