বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

টেকনিশিয়ানকে মোবাইল অ্যাপসহ অটোমেশন সেবা দিবে রবি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র সাথে টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড এর মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড এর পক্ষ থেকে জানানো হয়, “রবি আজিয়াটা লিমিটেড’র সাথে আলোচনা ও একটি সফল মিটিংয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। যা আমাদের জন্য অভাবনীয় সাফল্যের বিবেচনায় রয়েছে।”

দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়গুলো হচ্ছে :

টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড এর মোবাইল অ্যাপ সফটওয়্যার ডেভেলাপমেন্ট, ওয়েবসাইট ডেভেলাপমেন্ট এবং ইআরপি সল্যুশন এ সর্বাত্মক সহযোগিতা করবে রবি।

রবি গ্রুপের বাংলাদেশের এসি সহ সকল পর্যায়ের ইলেকট্রনিক্স সার্ভিসিং এর দায়িত্বে থাকবে টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড।

উক্ত দ্বিপাক্ষিক আলোচনায় উপস্থিত ছিলেন ড. গোপী কুরুপ (সিইও আজিয়াটা এন্টারপ্রাইজ, মালয়েশিয়া), সোহরাব হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, টেকনিশিয়ান টেকনোলজি লিমিটেড), জুনাইদা আবদুল্লাহ (এন্টারপ্রাইজ স্ট্র্যাটেজি এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আজিয়াটা এন্টারপ্রাইজ), নাজমুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট, রবি আজিয়াটা এসএমই বিজনেস), সানজিদ পারভেজ ( ম্যানেজার, রবি আজিয়াটা এন্টারপ্রাইজ বিজনেস) এবং মনিরুল ইসলাম ( জিএম, রবি আজিয়াটা এসএমই বিজনেস)।

টেকনিশিয়ান টেকনোলজির পক্ষ থেকে আরও বলা হয়, “ভবিষ্যতে আমাদের লক্ষ্য হবে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশে টেকনিশিয়ান সরবরাহ করা। আমরা ইতোমধ্যেই তার কার্যক্রম শুরু করেছি এবং অনতিবিলম্বে দেশের বাইরে সুনামের সাথে আমাদের সেবা পৌছে দিতে পারবো বলে বিশ্বাস করি।”

প্রসঙ্গত, যে সকল ব্যাক্তি,প্রতিষ্ঠান ও সহযোগী সংগঠনগুলো টেকনিশিয়ান টেকনোলজির উপর আস্থা রেখেছে তাদেরসহ সকল সম্মানিত গ্রাহকদের প্রতি কোম্পানিটি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি