রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
20 C
Dhaka

ঈদে গরুর হাটে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির সেবা কেন্দ্র থাকা এবং সার্ভিস চার্জ কমানেরা দাবি

টেকভিশন২৪ ডেস্ক: আজ পুরানা পল্টনের এনডিএফ মিলনায়তনে কোরবানির হাটে কেনাকাটার লেনদেন ও ও নিরাপত্তা কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্য বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেক বছর কুরবানির হাট গুলিতে প্রান্তিক পর্যায়ের পশু খামারিরা/কৃষকরা সারাবছরের কষ্টার্জিত গরু বিক্রি করে অর্থ ঘরে নিতে পারছে না অনেকেই। হয় ডাকাত ছিনতাইকারীর কবলে পড়ছে না হয় সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে সর্ব শান্ত হচ্ছে ,না হয় জাল টাকার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রায়ই বলে থাকি যে কোরবানির পশুর হাট গুলিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির নিজস্ব সেবা কেন্দ্র রাখতে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিগত বছরগুলোতে কোন প্রতিষ্ঠানে তাদের নিজস্ব সার্ভিস সেন্টার রাখেনি। গরু বিক্রি করে প্রান্তিক কৃষকরা যখন টাকা পাঠাতে আশপাশের দোকানগুলিতে বা রিটেলার এর কাছে টাকা পাঠাতে চায় তখন তারা নিয়মিত সার্ভিস চার্জের সাথে অতিরিক্ত চার্জ দাবি করে। আবার তাদের কাছে অনেক সময় অধিক ব্যালেন্স থাকে না। যার ফলে দু’একটি রিটেলার খোলা রাখলেও ব্যালেন্স না থাকার অজুহাতে উচ্চ সার্ভিস সার্চ দিয়েও বাড়িতে টাকা পাঠাতে পারে না।

ফলে ঝুঁকি নিয়েই তাদের নগদ টাকা বহন করতে হয়। ফলে বাধে বিপত্তি ঘটে রাস্তাঘাটে, ছিনতাইয়ের কবলে পড়ে, না হয় পথে সড়ক দুর্ঘটনায় নিজে আহত ,নিহত হবার সাথে সাথে সঙ্গে থাকা টাকাও লোপাট হয়ে যায়। আবার অনেক কৃষক উচ্চ সার্ভিস চার্জের কারণে টাকা পাঠাতে আগ্রহ দেখায় না। আমাদের দাবি থাকবে যেহেতু সারাদেশেই বন্যা ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে তাই সার্ভিস চার্জ মানবতার খাতিরে গরু বিক্রয় কেন্দ্র গুলিতে কমিয়ে রাখবে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।

সেই সাথে সরকারের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি নির্দেশনা প্রদান করে বা বাধ্য করে যে প্রত্যেক গরুর হাটে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান এর সেবা কেন্দ্র রাখতে হবে এবং সার্ভিস চার্জ কমিয়ে আনতে হবে।

একই সাথে অনলাইনে গরু কেনা টাকাটার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এ ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে উচ্চসার্ভিস চার্জ এবং নিরাপত্তা। আমরা আশা করি গরু বিক্রয় কারক এবং ক্রয়কারী রা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি কমাতে পারবে মোবাইল ব্যাংকিং সেবায় তেমনি বাড়বে আর্থিক নিশ্চয়তা।  

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি