সোমবার, জুলাই ২০, ২০২৬
26.1 C
Dhaka

যুক্তরাষ্ট্র ভিত্তিক আইটি প্রতিষ্ঠান ‘এসভিএএম’ দেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি (আইটি) সেবা প্রদানকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘এসভিএএম’ এর প্রেসিডেন্ট এবং সিইও অনিল কাপুর আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তাঁর দপ্তরে সাক্ষাত করেন।

প্রতিনিধিদলের অন্যান্যা সদস্যরা হচ্ছেন নর্থ শোর টেকনোলজিস লিমিটেডের পরিচালক মনীশ সেহগাল, এসভিএএম-এর ভাইস-প্রেসিডেন্ট ধনঞ্জয় কুমার, এফএম অ্যাসোসিয়েটস এর পরিচালক ব্যারিস্টার এ এইচ এম বেলাল চৌধুরী, মার্কিন দূতাবাস ঢাকার ইকোনমিক অ্যাফেয়ার্স ইউনিটের চিফ জন ডানহাম, মার্কিন দূতাবাস ঢাকার অর্থনৈতিক/বাণিজ্যিক বিশেষজ্ঞ শিলা আহমেদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এ সময় অনিল কাপুর ‘এসভিএএম’ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন। অনিল কাপুর প্রতিমন্ত্রীকে জানান এসভিএএম মূলত যুক্তরাষ্ট্রে সফট্ওয়্যার তৈরিসহ আইটি সহায়তা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং এই কাজের জন্য বাংলাদেশে সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ করে। তিনি বলেন উদ্ভাবনী প্রযুক্তি হল ব্যবসার লাইফলাইন এবং সেইজন্য, মোবাইল ফোর্স অটোমেশন, আইটি কনসাল্টিং ও স্টাফিং, ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমাত্তা, রোবটিকস প্রসেস অটোমেশন (আরপিএ), প্রজেক্ট সলিউশন, প্রযুক্তিভিত্তিক পরিষেবাগুলির মতো ব্যাপক, ব্যবসা-কেন্দ্রিক সমাধান প্রদানে এসভিএএম প্রতিশ্রুতিবদ্ধ ।

এ সকল বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকদের দিয়ে বাংলাদেশের আইটি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ প্রদানের জন্য এসভিএএম প্রেসিডেন্ট বাংলাদেশে তাদের প্রতিষ্ঠান প্রসপেকটিভ সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপন করতে চাই। তিনি এ ব্যাপারে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন তথ্যপ্রযুক্তি খাতে সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে চাহিদা অনুযায়ী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করাই এসভিএএম এর লক্ষ্য। আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাত পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইসিটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে উঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক। সাড়ে ৬ লক্ষ ফ্রিল্যান্সার ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌছে গেছে।

তিনি এসভিএএম কর্তৃক প্রসপেকটিভ সফট্ওয়্যার ডেলিভারি সেন্টার স্থাপনের বিষয় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি