শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
33.1 C
Dhaka

কর্মী নেই, অফিস ভাড়া দিচ্ছে মেটা-মাইক্রোসফট!

টেকভিশন২৪ ডেস্কঃ ২০২২ সালের শেষ দিকে বিপুল সংখ্যাক কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। মাইক্রোসফটও একই পথে হেঁটেছে। ফলে অফিসে বসে কাজ করার মতো অর্ধেক কর্মীও নেই। যারা আছেন তাদের বেশিরভাগ হোম অফিস করছেন। এই পরিস্থিতিতে অফিস স্পেস ভাড়া দিচ্ছে দুই টেক জায়ান্ট।

ওয়াশিংটনের সিয়াটেল এবং বেলভিউয়ের অফিস বিল্ডিং খালি করার কাজ শুরু করেছে দুই কোম্পানি। সিয়াটল টাইমস জানিয়েছে, ফেসবুক নিশ্চিত করেছে সিয়াটলের ডাউনটাউনের সকল অফিস সাবলিজ দেওয়া শুরু হয়েছে। সাবলিজের তালিকায় রয়েছে ডাউনটাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১-তলার অফিসও। সাবলিজে দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউয়ের সিটি সেন্টার প্লাজা।

সিয়াটল টাইমস বলেছে, হোম অফিস এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুইটির এমন বেহাল দশা। নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা।

মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা হোম অফিস করছেন তাই অফিস স্পেস সাবলিজ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বীকারও করছেন অর্থনৈতিক সঙ্কটের কথা।
তিনি আরও বলেন, কোম্পানির এখনও ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছে। যা মেনলো পার্ক সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি