রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
18 C
Dhaka

বিভিন্ন শিল্পখাতে ইআরপি সল্যুশন প্রদানে কাজ করবে সিনকস ইঞ্জিনিয়ার্স ও মীর ইনফো

টেকভিশন২৪ ডেস্ক: এরগো ইআরপি সল্যুশন ব্যবহারে এবং প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকরী করে তুলতে সহায়তা প্রদানে সম্প্রতি সিনকস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে মীর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মীর ইনফো সিস্টেম।

২০১০ সালে যাত্রা শুরু করে মীর ইনফো সিস্টেম। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে মানসম্মত, সাশ্রয়ী ও প্রয়োজন-ভিত্তিক কার্যকরী সেবা প্রদান করছে। প্রতিটি খাতের ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কার্যকর সল্যুশন প্রদানে মীর ইনফো সিস্টেমে রয়েছে অভিজ্ঞ প্রকৌশলী, বিজনেস অ্যানালিস্ট ও ডিজাইনার। প্রতিষ্ঠানটির উৎপাদন, মেডিকেল, টেলিকম, রিটেইল ও সেবাখাত সহ বিভিন্ন শিল্পখাতে এক দশকেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সিআরএম, সেলস, পারচেজ, ইনভেনটরি এবং অ্যাকাউন্টিংয়ের মতো সেবাগুলো প্রদান করে এই দক্ষতার আরও বিস্তৃতিতে সম্প্রতি সিনকস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে মীর ইনফো সিস্টেম।

মীর ইনফো সিস্টেমের চেয়ারম্যান শামা-ই-জহির বলেন, “একই লক্ষ্য অর্জনের পরিকল্পনার মধ্য দিয়েই সফল অংশীদারিত্ব হয়। মীর ইনফো সিস্টেম সিনকসের লক্ষ্য অর্জনে কাজ করবে, এজন্য আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, চাহিদা অনুধাবনে, সুযোগ ও ঝুঁকি চিহ্নিত করতে এবং সফলতা নিশ্চিতে প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার করতে আমরা সফলভাবে একযোগে কাজ করবো।”

ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টেকনোলোজির ক্ষেত্রে বিশ্বমানের পণ্যের সাহায্যে, প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করার মাধ্যমে পূর্ণাঙ্গ সল্যুশন দিয়ে থাকে সিনকস। বাংলাদেশে অটোমেশন টেকনোলোজির ওপর নির্ভর করে উৎপাদনের সাথে জড়িত, এমন প্রায় প্রতিটি খাতেই অবদান রেখে যাচ্ছে সিনকস।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি