বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

মাইক্রোটিকের সবগুলো সার্টিফিকেট অর্জন করলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ জগতের বিশ্ব বাজারে সু-পরিচিত একটি নাম মাইক্রোটিক ।  নেটওয়ার্কিং, সুইচিং ও রাউটার বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে নিজ খরচে প্রশিক্ষন ও নানান পরিক্ষায় অংশগ্রহন করে অবশেষে মাইক্রোটিক –এর মোট ১০টি ভেন্ডর পরিক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হন বাংলাদেশি তরুণ তিতাস সরকার।

তিনি সম্প্রতি ইন্ডিয়াতে মাইক্রোটিক সুইচিং পরীক্ষা অনুষ্ঠিত হয় । সেখানে তিতাস সরকার সবশেষ পরীক্ষাটিতে সরারসি অংশগ্রহন করেন এবং পরীক্ষাতে সফল ভাবে উত্তীর্ণ হন। এর আগে তিনি বাকি ৯টি মাইক্রোটিক রাউটার এর ভেন্ডর সার্টিফিকেট অর্জন করেন। এই নিয়ে মাইক্রোটিক এর সর্বমোট ১০টি সনদ অর্জন করেন।

মাইক্রোটিক ১০টি ভেন্ডর পরীক্ষাগুলো হচ্ছে: মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, মাইক্রোটিক সার্টিফাইড রাউটিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড ইন্টার-নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড আইপিভি ভার্সন-৬ ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড সুইচিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফাইড এন্টারপ্রাইস ওয়্যারলেস ইঞ্জিনিয়ার ।

এর আগে তিনি থাইল্যান্ডে মাইক্রোটিক এর ট্রেইন দ্যা ট্রেইনার পরীক্ষায় অংশগ্রহন করে মাইক্রোটিক এর সার্টিফাইড ট্রেইনার সার্টিফিকেট অর্জন করেন । তিতাস সরকার একমাত্র বাংলাদেশি যে মাইক্রোটিক এর  সবগুলো ভেন্ডর পরীক্ষা যেকোন দেশে গিয়ে নিতে পারবেন। তিনি ইতিমধ্যে ইন্ডিয়া ও নেপালে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন ।

আগ্রহীরা মাইক্রোটিক এর ওয়েবসাইটে ট্রেনিং সেকশনে গিয়ে কোন দেশে কি কি ট্রেনিং হচ্ছে তা দেখে নিতে পারেন।

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি ই-লার্নিং এবং ট্রেনিং নিয়ে কাজ করছে ২০১৩ সাল থেকে। আইটিতে ক্যারিয়ার গড়তে সহায়ক বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল তৈরি করে থাকেন । কোর্সগুলো ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে । আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন।

এছাড়া তিনি ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন, বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি