রবিবার, জুন ৭, ২০২৬
34.3 C
Dhaka

নগদ ভার্চুয়াল নম্বর মোবাইলে নারীদের নিরাপদ লেনদেন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে নারীদের মোবাইল লেনদেন আরো নিরাপদ করতে নগদ নিয়ে এসেছে দারুণ এক উদ্ভাবন। এখন যেকোনো নারী গ্রাহক চাইলেই মোবাইল নম্বর গোপন রেখে তার নগদ ওয়ালেটে ক্যাশ ইন করতে পারবেন। যার ফলে অনাকাঙ্ক্ষিত ফোন কল ও নম্বর বেহাত হওয়া থেকে রেহাই পাবেন নারীরা।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড শুরু থেকে উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে নারীদের লেনদেন করার ক্ষেত্রে নতুন এই পদ্ধতি নিয়ে এসেছে নগদ। এখন চাইলে একজন নারী তার মোবাইল নম্বর প্রকাশ না করে নিজের নগদ ওয়ালেটে ক্যাশইন করে নিজের পছন্দমতো লেনদেন করতে পারবেন। এ ছাড়া এই সেবাটি যে কেউ ব্যবহার করতে পারবেন।

নগদ-এর এমন উদ্ভাবনের বিষয়ে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাদাত আদনান আহমেদ বলেন, ‘আমরা চাই আমাদের সব গ্রাহকের লেনদেন হোক সুরক্ষিত। সেখানে এবার আমরা নারীদের সুরক্ষার বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছি। নগদ-এর এই উদ্ভাবনের মাধ্যমে একজন নারী খুব সহজে নিরাপদে তার মোবাইল ব্যবহার করতে পারবেন।’

মোবাইলে নারীদের বিভিন্ন ধরনের হয়রানীর ঘটনা ঘটে থাকে। সেসব বিষয়ে অনেক সময় অনেকে কোনো প্রতিকার পান না, যার কারণে নিজের নম্বর পরিবর্তন করার মতো ঘটনা ঘটে। নগদ এ বিষয়গুলো প্রতিকারের একটি পথ বের করতে এই উদ্ভাবনকে সামনে এনেছে। ইতিমধ্যে নগদ-এর সহজলভ্যতা ও জনপ্রিয়তার কারণে নগদ-এ নারী উদ্যোক্তার সংখ্যাও বেড়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা...

চলছে দারাজ ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি