শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

ভার্চুয়াল মাধ্যমে নববর্ষ উদযাপনে রাকুতেন ভাইবারের নতুন উদ্যোগ 

পহেলা বৈশাখের আনন্দ ছড়িয়ে দিতে নতুন চ্যাটবটের সাথে আকর্ষণীয় পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক : বৈশ্বিক মহামারি উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নববর্ষ উদযাপনে যাতে কোন অসম্পূর্ণতা থেকে না যায়, সে লক্ষ্যে জনপ্রিয় বিনামূল্যে মেসেজিং ও কলিং অ্যাপ রাকুতেন ভাইবার বাংলা নববর্ষ ভার্চুয়াল মাধ্যমে উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে, ভাইবার সম্প্রতি নববর্ষ চ্যাটবট চালু করেছে।

পহেলা বৈশাখ বা ​​বাংলা নববর্ষ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন এবং বাংলাদেশিদের অন্যতম বৃহৎ উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালি একসাথে বাংলা ঐতিহ্যকে সম্মান জানানোর লক্ষ্যে ১৪ এপ্রিল এ দিবসটি পালন করে। এদিন বাঙালিরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। তবে, এ বছর করোনা ভাইরাসের সক্রমণ আবার বেড়ে যাওয়ার ফলে নববর্ষ উদযাপন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

উৎসবের এই মৌসুমে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভাইবার তাদের স্থানীয় দেশি বটকে ‘শুভ নববর্ষ চ্যাটবট’ -এ রূপান্তর করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন এবং স্ক্র্যাচ অ্যান্ড উইন গেম খেলতে পারবেন।

এ নিয়ে রাকুতেন ভাইবার অ্যাপাক’র সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘এই চ্যাটবটটি স্থানীয় নববর্ষ উদযাপনে ভাইবারের একটি প্রচেষ্টা। পরিস্থিতি যেমনই হোক না মানুষ যেনো তার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইবারে আমরা এমনটাই বিশ্বাস করি। এই বছর বিভিন্ন বিধি-নিষেধের ফলে সীমিত আকারে নববর্ষ পালিত হতে পারে। কিন্তু আমরা এই দিনটির তাৎপর্য এবং এই উৎসবের সাথে বাঙালির যে আবেগ জড়িয়ে আছে সেটা বুঝতে পারি। এজন্য আমরা বাংলাদেশি ব্যবহারকারীদের উৎসবের আমেজকে চাঙ্গা করতে নতুন চ্যাটবটটি চালু করেছি।’

শুভেচ্ছা পাঠানো ছাড়াও, ভাইবার ব্যবহারকারীরা অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। পুরস্কার হিসেবে থাকছে ভি/ও কুপন, পেইড স্টিকার প্যাক, ২টি স্মার্টফোন এবং ৫টি ব্লুটুথ স্পিকার। ব্যবহারকারীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই স্ক্র্যাচ অ্যান্ড উইন গেমটি খেলতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি