মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

ব্যান্ডবক্সের অনলাইন ডিলার ও কার্গো পার্টনার ইকুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: গত ১৬ ই মার্চ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছে ইকুরিয়ার এবং ব্যান্ডবক্স। গুলশান ১-এর উদয় টাওয়ারে ডটলাইনস বাংলাদেশের হেড অফিসে এই চুক্তিস্বাক্ষরটি অনুষ্ঠিত হয়।

ব্যান্ডবক্স বাংলাদেশ গত ৩৩ বছর ধরে অটোমেটেড লন্ড্রি সার্ভিস দিয়ে চলেছে। গ্রাহকদের জীবনকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ইকুরিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হলো তারা। এখন থেকে ইকুরিয়ারের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকরা ব্যান্ডবক্স-এর সেবা নিতে পারবেন।

ইকুরিয়ারের ওয়েবসাইটে বুকিং করলেই ডেলিভারি অ্যাম্বাসেডররা ঘরে এসে লন্ড্রি আইটেম নিয়ে যাবেন এবং ব্যান্ডবক্সকে পৌঁছে দেবেন! লন্ড্রি হয়ে গেলে কাপড় পৌঁছে যাবে ঘরে।

ধীরে ধীরে ইকুরিয়ার এবং ব্যান্ডবক্স অটোমেটেড লন্ড্রি সার্ভিসকে বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যান্ডবক্স-এর ডিরেক্টর রুবাইয়াত জামিল এবং সৈয়দ ফাহিম আহমেদ। আরো উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার মোঃ শাহজালাল, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সালাহউদ্দিন স্বাধীন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এমআইএস) মোঃ আশিকুজ্জামান।

অন্যদিকে ইকুরিয়ার-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহবুবুল মতিন, ডিরেক্টর ওয়ালীউল ইসলাম এবং ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ নাঈম আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন ডটলাইনস বাংলাদেশের ডিজিএম মুনতাসীর আহমেদ এবং ইকুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি