শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

ইকুরিয়ার এবং লুবনান, ইনফিনিটি, রিচম্যান – সমঝোতা স্বাক্ষর

সারাদেশ ব্যাপী লুবনান, ইনফিনিটি, রিচম্যান ফ্যাশন ব্র্যান্ডের সকল এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে এখন ইকুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক : আজ ১০ অক্টোবর, ২০২১, রবিবার, বাংলাদেশের স্বনামধন্য ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ইকুরিয়ার এবং জনপ্রিয় ক্লোথিং ফ্যাশন ব্র্যান্ড- লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

লুবনান এর হেড অফিসে অনুষ্ঠিত হওয়া এই সমঝোতা চুক্তির ফলে এখন থেকে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি কাস্টমারের কাছে লুবনান, ইনফিনিটি এবং রিচম্যান -এর সকল ধরণের ফ্যাশন এক্সেসরিজ এবং ক্লোথিং পৌঁছে দিবে ইকুরিয়ার। সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়ায় এখন উন্মোচিত হলো সম্ভাবনার এক নতুন দিগন্ত।

উক্ত অনুষ্ঠানে ইকুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন “বিপ্লব জি রাহুল” (চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকুরিয়ার), “মো: জাহিদুল ইসলাম” (লিড বিসিনেস গ্রোথ, ইকুরিয়ার) “প্রীতি সরকার” (কি একাউন্ট ম্যানেজার , ইকুরিয়ার) । একইসাথে লুবনান, ইনফিনিটি, রিচম্যান -এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন “গোলাম মোহাম্মদ রাশেদুল হক” (চীফ কমার্শিয়াল অফিসার), “আবুল কালাম আজাদ” (চিফ এক্সিকিউটিভ অফিসার), “এস এম সালমান জাহিদ” (ই-কমার্স ম্যানেজার, ইনফিনিটি)।

এক অদম্য গতিতে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশে মানুষকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে কাজ করে চলেছে ইকুরিয়ার এবং লুবনান, ইনফিনিটি, রিচম্যান। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকুরিয়ার বাংলাদেশের পক্ষে বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ইকুরিয়ার) বলেন, ”আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা এই স্বনামধন্য দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোর সকল এক্সেসরিজ এবং ক্লোথিং পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।“

লুবনান- এর পক্ষ থেকে “গোলাম মোহাম্মদ রাশেদুল হক”, (চীফ কমার্শিয়াল অফিসার) বলেন, “ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ইকুরিয়ার আগামী দিন গুলোতে আমাদের সকল পণ্য পৌঁছে দিবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে পণ্য কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে”।

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং একসাথে ইকুরিয়ার ও লুবনান, ইনফিনিটি, রিচম্যান ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি