মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

আগামী ২০ মার্চ প্রতিবন্ধীদের জন্য শুরু হচ্ছে চাকুরি মেলা

আগামী ২০ মার্চ প্রতিবন্ধীদের জন্য শুরু হচ্ছে চাকুরি মেলা

টেকভিশন২৪ ডেস্ক: সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিবন্ধীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আইসিটি বিভাগের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল “চাকুরি মেলা ২০২২” আয়োজন করতে যাচ্ছে। আগামী ২০ মার্চ রবিবার রাজধানীর আগারগাঁও এনজিও বিষয়ক ব্যুরোতে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, পিএএ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে. এম. তারিকুল ইসলাম এবং সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।

সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও এনজিও বিষয়ক ব্যুরো এবং বিসিসি’র “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের সহযোগিতায় এবারের মেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্যে এবারের চাকুরি মেলায় পিআর পার্টনার হিসেবে কাজ করছে বাংলাদেশের অন্যতম পিআর প্রতিষ্ঠান মিডিয়া কোয়েস্ট বাংলাদেশ।

আইসিটি শিল্পের কিছু চাকুরীদাতা প্রতিষ্ঠান ও সংগঠন যেমন BACCO, BASIS, BCS, FBCCI, CCOAB, e-CAB, WE এবং এনজিও প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এ মেলায় অংশগ্রহণ করে থাকে। মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার দক্ষতা ও প্রশিক্ষণের উপর ভিত্তি করে একটি উল্লেখযোগ্য সংখ্যক চাকুরী প্রার্থীকে মেলা থেকেই চাকুরি প্রদান করা হয় এবং কিছু চাকুরী দাতা প্রতিষ্ঠান তাদের চাহিদা মোতাবেক চাকুরী প্রার্থী প্রতিবন্ধী ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত করে পরবর্তীতে তাদের প্রতিষ্ঠানে পদ ফাকা হওয়া সাপেক্ষে তাদের চাকুরী প্রদান করেন।

২০১১ সাল হতে সূচনা ফাউন্ডেশন ও সিএসআইডি’র বিশেষজ্ঞ সহায়তায় বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এ প্রশিক্ষণ বিসিসি’র মোট ৭টি কেন্দ্রে (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ফরিদপুর) পরিচালনা করা হয়। প্রতিবন্ধীদের জন্য আইসিটি প্রশিক্ষণসহ চাকুরী মেলা, জাতীয় যুব আইটি প্রতিযোগিতা আয়োজন, আন্তর্জাতিক যুব আইটি প্রতিযোগিতায় সহযোগিতা প্রদান এবং আইসিটি বিভাগের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে সভা, বিভাগীয় সেমিনার ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন আয়োজন করা হয়। এসকল কার্যক্রম পরিচালনা করার জন্য বিগত জুলাই ২০১৭ থেকে জুন ২০২২ মেয়াদে “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” শীর্ষক একটি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এ পর্যন্ত বিসিসি হতে মোট ১৬৭১ জন প্রতিবন্ধী ব্যক্তি আইসিটি প্রশিক্ষণ লাভ করেছে। এছাড়া প্রকল্পের অধীনে আরো প্রায় ২৭০০ প্রতিবন্ধী ব্যক্তিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। উল্লেখ্যে ২০১৫ সাল হতে এ মেলার মাধ্যমে এ পর্যন্ত সাত শতাধিক আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।   

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি