সোমবার, জুন ১৫, ২০২৬
29.1 C
Dhaka

বৃষ্টি ও চাপ থেকে সুরক্ষায় ভিভো ভি২৭ই এবং ভি২৭

টেকভিশন২৪ ডেস্ক:  বর্ষার প্রথম বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে। কিন্তু সাথে থাকা স্মার্টফোনের চিন্তায় পা বাড়াতে পারছেন না। অথবা ব্যাক পকেটে স্মার্টফোন, হাতে না নিয়েই ভুল করে বসে পড়েছেন। চাপে ক্যামেরা কিংবা স্ক্রিন ফেটে গেল কি না এই দুশ্চিন্তায় ঘাম ছুটছে সারাক্ষণ।
যদি পকেটে থাকে ভিভো ভি২৭ই কিংবা ভি২৭ তবে এসকল দুশ্চিন্তা থেকে নিমিষেই মিলবে মুক্তি। কারণ, গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ভি২৭ই এবং ভি২৭ মূলত আইপি৫৪ ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিসটেন্স যা ধুলোবালি এবং পানি ঝাপটা প্রতিরোধ করতে সক্ষম। এমনকি সাধের স্মার্টফোনটি যেন চাপে ফেটে না যায় এর জন্যও ব্যবস্থা নিয়েছে ভিভো। তাই ৫০০ বার মোচড়ালে কিংবা ১০০০ বার ভারি কোনো কিছু চাপে ভেঙ্গে যাবে না ভিভো স্মার্টফোন দুইটি।

ল্যাব টেস্টে আরো দেখা যায়, এর পাওয়ার বাটন প্রায় দেড় লক্ষবার ক্লিক করবে কোনো ঝামেলা ছাড়াই। অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় স্মার্টফোনটি হবে দুরন্ত গতি সম্পন্ন।
ভিভোর এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম ‘অরা লাইট’ সমৃদ্ধ ক্যামেরা সেন্সর ব্যবহৃত হয়েছে ভি২৭ই এবং ভি২৭ স্মার্টফোন দুইটিতে। ছবির মান ভালো রাখতে ভি২৭ইতে ব্যবহৃত হয়েছে হেলিও জি৯৯ প্রসেসর এবং ভি২৭ তে ব্যবহৃত হয়েছে ডাইমেন্সিটি ৭২০০ প্রসেসর।

যেকোনো ধরনের ঝাঁকুনিতেই পরিষ্কার এবং ঝকঝকে ছবি ও ভিডিও করতে এই স্মার্টফোনে পাওয়া যাবে ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) এবং ইআইএস (ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) সিস্টেম। ফলে যেকোনো ছবি কিংবা ভিডিও হবে প্রাণবন্ত।

৬৬ ওয়াট ফ্লাশ চার্জার ৪,৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জে যেন নিরবিচ্ছিন্ন সঙ্গ দেয়, এজন্যও করা হয়েছে ল্যাব টেস্ট। টেস্টে দেখা যায় প্রায় ১০ হাজার বার প্লাগ ইন-প্লাগ আউট করা যাবে এই স্মার্টফোনে। ফলে ১৯ মিনিটে যেমন ৫০ শতাংশ চার্জের সুবিধা পাওয়া যাবে, তেমনি দীর্ঘদিন ব্যবহারেও এর চার্জিং পোর্ট নষ্ট হবার ভয় থাকবে না।
৮ জিবি র‍্যাম+ ৮ জিবি এক্সটেন্ডন্ট র‍্যাম এবং ২৫৬ জিবি রমের সুবিশাল স্টোরেজ সমৃদ্ধ ভি২৭ই পাওয়া ল্যাভেন্ডার পার্পেল ও গ্লোরি ব্ল্যাক রঙে। দাম পড়বে ৩২,৯৯৯ টাকা।

পাশাপাশি নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙের ভি২৭ এর দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি