বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

শোক দিবস উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তি পণ্য প্রদর্শনী চলছে

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোক হোক শক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মানুষের কাছে প্রযুক্তি পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে বিশেষ আয়োজন।

গত ১০ আগষ্ট বুধবার সকালে ১৫ দিনব্যাপী প্রযুক্তি পণ্যের প্রদর্শনী ও বিভিন্ন আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসরক, ডেল, হ্যাভিট ও প্যানটাম ব্র্যান্ডের সহযোগিতায় এ আয়োজন ২৫ আগস্ট পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটিতে চলমান থাকছে প্রযুক্তি পণ্য প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)। এ সময় তিনি বলেন, এ মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর স্মরণে বিসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তিপ্রেমীরা একত্রিত হয়েছি। শোকের এ মাসকে স্মরণে রেখে দেশের প্রযুক্তি বাজারের রাজধানী বলে খ্যাত এ মার্কেটে প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মো. জাহেদ আলী ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির  সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শোকের মাসকে শক্তিতে পরিণত করে আমরা প্রযুক্তি পণ্য নিয়ে এ বিশেষ আয়োজন করেছি। বিসিএস কম্পিউটার সিটির পণ্য প্রদর্শনের প্রধান সমন্বয়ক ফজলুর বারী লিটন বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শের জায়গা। সেই আদর্শকে ধারণ করে আমরা ক্রেতাদের জন্য এ আয়োজন করছি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সদস্য জাহেদুল আলম, আক্তার হোসেন, রফিকুল ইসলামসহ কমিটির অনেকে। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহমুদুর রহমান, মজিবুর রহমান স্বপনসহ পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসরক প্রডাক্ট ম্যানেজার অর্ণব বাসু, ডেলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাহউদ্দিন আদেল, হ্যাভিটের রুমেল এবং প্যানটামের সিনিয়র সেলস ম্যানেজার এল্যান লুই।

১৫ দিনের এই আয়োজনে আরো থাকবে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, বঙ্গবন্ধু স্মরণে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, বয়সভিত্তিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি