Monday, October 12, 2026
29.4 C
Dhaka

চলছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীতে চলছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’। আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে আকর্ষণীয় সব অফার নিয়ে ৬ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি। নির্দিষ্ট পণ্যে বিশাল ছাড়ের পাশাপাশি মেলায় থাকছে গেমিং, আর্ট, ফটোগ্রাফি প্রতিযোগিতাও।

সোমবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিএস কম্পিউটার সিটি।

এতে বলা হয়, ১১ নভেম্বর মেলার উদ্বোধন করেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান। এই মেলা চলবে শনিবার ১৬ নভেম্বর পর্যন্ত।

ড. সবুর খান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আইডিবি ভবন মার্কেট আস্থার সঙ্গে ২৫ বছর পূর্ণ করেছে। দেশের আইটি খাতের প্রসারে এই মার্কেটের অনেক অবদান রয়েছে। এমন মেলার আয়োজনের মাধ্যমে আইটি পণ্য নিয়ে গ্রাহকদের আগ্রহ আরও বাড়বে।

বাংলাদেশি এক্সপার্টদের অংশগ্রহণে প্রোডাক্ট তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সবুর খান বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তাদেরকে নিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে। পেটেন্ট প্রোডাক্ট তৈরি ও বিশ্ববাজারে তা ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ.এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, আমাদের উদ্দেশ্য গ্রাহক সন্তুষ্টি। বিগত ২৫ বছর এই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে আইডিবি মার্কেট। মার্কেটে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, এই মার্কেট থেকে পণ্য কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই।

২৫ বছর পূর্তিতে আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ১৯৯৯ সালে ১১ সেপ্টেম্বর বিশাল মেলার মাধ্যমে আইডিবি ভবনের যাত্রা শুরু হয়। এবারও ১১ সেপ্টেম্বর থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মেলা পিছিয়ে আনা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’কেই বেসরকারি খাতের সবচেয়ে বড় মেলা উল্লেখ করে তিনি বলেন, ‘এই মেলা গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে। মেলায় অংশ নেয়ায় আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেটের প্রতি জানাই কৃতজ্ঞতা।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়ান্স আইটি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র পরিচালক মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার ও ইউনাইটেড কম্পিউটার সেন্টারের ম্যানেজিং পার্টনার সরোয়ার মাহমুদ খান।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

সর্বশেষ

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি