মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
24 C
Dhaka

বিনিয়োগকারী পেয়েছে ইভ্যালি, ফের ব্যবসা চালু করতে চায়

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্টঃ গ্রাহকদের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসা পরিচালনা করতে হাইকোর্টে আপিল করেছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলমের বেঞ্চে এ আপিল করা হয়েছে।

আবেদনে শামীমা নাসরিন জানিয়েছেন, বিনিয়োগকারী পেয়েছে ইভ্যালি এবং তারা নিজেদের ব্যবসা পরিচালনা করতে চান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, ইভ্যালি গ্রাহক ও বিক্রেতাদের টাকা পরিশোধ করে পুনরায় ব্যবসা শুরু করতে চায়।

তিনি জানান, এ বিষয়ে আজ শুনানি হলেও আদালত কোনো আদেশ দেননি।

লোভনীয় অফারের টোপ দিয়ে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে গেল বছরের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় ইভ্যালির কর্ণধার মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে।

এরপর গ্রাহকদের অর্থ ফেরত ও কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণে একই বছরের ১৮ অক্টোবর একজন সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের ইভ্যালি বোর্ড গঠন করে দেন উচ্চ আদালত। যারা ইভ্যালির দায়-দেনা ও সম্পদের নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে আদালতের সামনে উপস্থাপন করবে।

বোর্ড গঠনের প্রায় আট মাস পর গত ১ জুলাই অডিটসহ সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে আসে পরিচালনা পর্ষদ। জানানো হয়, পণ্য ও পেমেন্ট গেটওয়েতে থাকা অর্থ মিলিয়ে মোট ৫০ কোটি টাকা রয়েছে ইভ্যালির। সার্ভার বন্ধ থাকায় গ্রাহকদের পণ্য কিংবা টাকা কোনোটাই ফেরত দেয়া যাচ্ছে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

সর্বশেষ

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

৩০ নভেম্বর পর্যন্ত চলবে ‘বিওর’ মেগা সেল ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বিও দেশে নিয়ে এসেছে বিশেষ...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি