মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.4 C
Dhaka

বিজ্ঞাপন নির্মাতা এসকে মোহাম্মদুল্লাহ্ নান্টু কাজ করছেন সিলেট স্ট্রাইকার্সের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে

টেকভিশন২৪ ডেস্ক: বিপিএল ২০২৩ মৌসুমে নতুন ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স, একেরপর এক জয় এবং ভিন্ন ধারার সোশাল মিডিয়া কর্মকান্ডের মাধ্যমে ভক্তদের মন কেড়েছে শুরু থেকেই। সিলেট স্ট্রইকার্সের সোশাল মিডিয়া ম্যানেজ, প্রমোশন এবং ব্র্যান্ডিং এর কাজ করছে এসকে মোহাম্মদুল্লাহ্ নান্টুর বিজ্ঞাপন নির্মান প্রতিষ্ঠান গেøয়ার অডিও-ভিজ্যুয়াল। এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে কাজকরে ভিন্ন ভাবনা এবং নতুনত্বের পরিচয় রাখছেন মোহাম্মদুল্লাহ্ নান্টু। সিলেট স্ট্রাইকার্সের জার্সি রিভিল ইমোশনাল ওভিসিটি ব্যাপক সাড়াফেলে সিলেট স্ট্রাইকার্সের ভক্ত, সমর্থক এবং সাধারন দর্শকদের মধ্যে। যেটির স্ক্রিপ্ট এবং নির্মাতা মোহাম্মদুল্লাহ্ নান্টু।

শুধু বিপিএল ই নয়, বিশ্বের কোন টি-টুয়েন্টি লিগে কোন ফ্রাঞ্চাইজি এর পূর্বে জার্সি রিভিল নিয়ে কোন বিজ্ঞাপন তৈরি করেনি। এই বিজ্ঞাপনটি প্রচারের মাধ্যমে বিশ্বক্রিকেটে যুক্ত হয় নতুন ভাবনা এবং ব্যাপক প্রশংসিত হয় সিলেট স্ট্রাইকার্স। এই প্রসঙ্গে নির্মাতা মোহাম্মদুল্লাহ্ নান্টু বলেন, এটির প্রথম কৃতিত্ব দিতে হবে সিটেল স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সে আমাকে বললো দোস্ত জার্সিরিভিল নিয়ে ইমোশনাল ওভিসি বানা। বিষয়টি নিয়ে একমত হলেন সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী ভাই।

তিনিও বললেন নান্টু ভাই ইমোশনাল বানান। ভালো হবে। এমডি শুভ্র ইউসুফ ভাইও বেশ উৎসাহ দিলেন আমাকে। তারপরতো বানিয়ে ফেললাম। কেমন হয়েছে সেটা দর্শক বলবে। তবে এখানে নির্মানের কৃতিত্ব দিতে চাই আমার টিমকে। তারা সবাই যারযার স্থান থেকে সর্বোচ্চটা করেছেন। আর ডিজিটাল প্রচারনার জন্য পুরো কৃতিত্ব দিতে হবে ডিজিটাল ডিপার্টমেন্ট প্রধান নাহিদ পারভেজ এবং তার টিমকে। নাহিদ পারভেজের নেত্রিত্বে পুরো টিম ২৪ ঘন্টা সার্ভিস দিচ্ছে সিলেট স্ট্রাইকার্সকে। অল্প সময়ে ব্যাপক সমন্নয় করেছেন আমাদের হেড অফ কোয়ার্ডিনেটর দেবাশিষ বসাক দেব।

সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে জানতে চাইলে মোহাম্মদুল্লাহ্ নান্টু বলেন, প্রথমেই কৃতিত্বটা দিতে চাই সিলেট স্ট্রাইকার্স চেয়ারম্যান সারোয়ার ভাই এবং এমডি শুভ্র ভাই সহ ডিরেক্টরস বোর্ডের সকলকে। শুরুতেই উনাদেরকে বলেছিলাম, কে কেমন করে সেটা বিষয়না, আমরা আমাদের মতো সোশাল মিডিয়া ম্যানেজ করবো। উনারা পুরো স্বাধীনতা দিয়ে দিলেন আমাদের। আমরা আমাদের মতো সোশাল মিডিয়া ম্যানেজ করছি, আমাদের মতো ডিজাইন তৈরি করছি, আমাদের মতো ক্রিয়েটিভস করছি, আমাদের মতো কন্টেন্ট লিখছি। এখনতো দেখছি সবারই ভালো লাগছে। আমাদের এসইও টিম নাহিদ পার্ভেজের নেত্রীত্বে অনেক পরিশ্রম করছে। আমাদের ক্রিয়েটিভ টিম তাদের সর্বোচ্চটা দিচ্ছে। আমি যতোটুকু সম্ভব সকলের পর্যবেক্ষন নিয়েই একটি সিদ্ধান্ত দেই। চেষ্টা করছি শতভাগ। এখন শুধু সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হলেই আমাদের চাওয়াটা পুর্ণতা পাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি