মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27 C
Dhaka

‘নগদ-এ চিঠি’; ভালোলাগার গল্প লিখে জিতুন পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ সম্প্রতি চালু করেছে “নগদ-এ চিঠি” শিরোনামে একটি ক্যাম্পেইন। যেখানে গ্রাহকরা ‘নগদ’ নিয়ে তাদের ভালোলাগার গল্প চিঠির মাধ্যমে জানাতে পারবেন। গ্রাহকদের পাঠানো লেখা ‘সেরা চিঠি’ হিসেবে নির্বাচিত হলে পাবেন আকর্ষনীয় পুরস্কার।

‘নগদ’-এর ভিন্নধর্মী এই ক্যাম্পেইনটি চলবে আগামী ২৪ মার্চ ২০২২ পর্যন্ত। যেখানে কোন প্রকার রেজিষ্ট্রেশন ছাড়া গ্রাহকরা এতে অংশগ্রহন করতে পারবেন।

এই আয়োজনে সেরা গল্পকারের জন্য ‘নগদ’ কর্তৃক থাকবে আকর্ষনীয় পুরস্কার। যেখানে প্রতিযোগীরা ডিজিটালি প্ল্যাটফর্ম এর মাধ্যমে বা সরাসরি ‘নগদ সেবা’ পয়েন্টে উপস্থিত হয়ে ‘নগদ’ নিয়ে তাদের ভালোলাগার কথা জানাতে পারবেন।

ক্যাম্পেইনটি ঘিরে নানান ধরণের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। যেখানে ‘নগদ সেবা’ পয়েন্ট থেকে অংশগ্রহনকারীদের জন্য রাখা থাকছে একটি লেটার কার্ড। যার একপাশে থাকবে গ্রাহকের নাম ঠিকানা এবং অন্যপাশে ‘নগদ’ নিয়ে গ্রাহকের ভালোলাগার কথা গল্প আকারে জানানো যাবে। পরবর্তীতে লেটার কার্ডটি ‘নগদ সেবা’ পয়েন্টে রাখা লেটারবক্সে জমা রাখবেন।

গ্রাহকরা অনলাইনে #নগদ-এ_চিঠি এই হ্যাশট্যাগ ব্যবহার করে ‘নগদ’ এর দুটি অফিসিয়াল ফেসবুক পেইজে https://www.facebook.com/NagadIslamic/) অথবা (http://www.facebook.com/MyNagad) পোস্টের কমেন্টে ‘নগদ’ নিয়ে ভালোলাগার গল্প জানাতে পারবেন।

পাঁচদিন ব্যাপি এই ক্যাম্পেইনে গ্রাহকরা ২৭টি ‘নগদ সেবা’ থেকে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি ক্যাম্পেইনটি ডিজিটাল প্ল্যাটফর্মে চলবে দিনরাত ২৪ ঘন্টা। ফলে একজন গ্রাহক যত খুশি ততবার এই ক্যাম্পেইনে অংশগ্রহন করতে পারবেন।

বিজয়ীদেরকে ‘নগদ’ থেকে এসএমএস অথবা ‘নগদ’ হটলাইন নম্বর থেকে ফোন করে জানানো হবে। সম্পূর্ণ ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক আকর্ষনীয় এই পুরস্কার একবার উপভোগ করতে পারবে।

ক্যাম্পেইন প্রসঙ্গে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময় গ্রাহকদের কথা বিবেচনা করে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে। ডিজিটাল জীবনধারার প্রভাবে চিঠি লেখার যে ঐতিহ্যটা আমরা প্রায় হারাতে বসেছি এ ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমরা চিঠি লেখার সেই অভিজ্ঞতার সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে পারবো। আশা করি এটি গ্রাহকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি