বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
26 C
Dhaka

বিকাশ পেমেন্টে সহজ ফুড, হাংরিনাকি ও ফুডপ্যান্ডায় বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক:  করোনাকালে ঘরে বসেই পছন্দের খাবার অর্ডারে বিকাশ পেমেন্ট দিয়ে সহজ ফুড ও হাংরিনাকি’তে ২০০ টাকা এবং ফুডপ্যান্ডায় ২১০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

সহজ ফুড : ১৬ জুন থেকে গ্রাহকরা সহজ ফুড-এ বিকাশ পেমেন্টে পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০০ টাকা করে অফার চলাকালীন মোট দু’বারে ২০০ টাকা পেতে পারেন। সহজ ফুডে ক্যাশব্যাক পেতে গ্রাহককে বিকাশ অ্যাপ অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ন্যূনতম ৩০০ টাকার পেমেন্ট করতে হবে। অফারটি চলবে ২৫ জুলাই, ২০২১ পর্যন্ত।

হাংরিনাকি : এর পাশাপাশি গ্রাহকরা হাংরিনাকি’তে বিকাশ পেমেন্ট করলেও পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০০ টাকা করে অফার চলাকালীন মোট দু’বারে ২০০ টাকা পেতে পারেন। হাংরিনাকি’তে ক্যাশব্যাক পেতে গ্রাহককে বিকাশ অ্যাপ অথবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ন্যূনতম ২৫০ টাকার পেমেন্ট করতে হবে। এ অফারটিও চলবে ২৫ জুলাই, ২০২১ পর্যন্ত।

ফুডপ্যান্ডা : এছাড়া ফুডপ্যান্ডা থেকে ৩ বার খাবারের অর্ডারে সর্বোচ্চ ২১০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। অফারটি পেতে গ্রাহককে প্রতিবার ন্যূনতম ১৩০ টাকার খাবার অর্ডার করতে হবে। প্রতিবার সর্বোচ্চ ৭০ টাকার ডিসকাউন্ট পেতে FPBKASH70 কোডটি ব্যবহার করতে হবে। পাশাপাশি প্যান্ডামার্টে ন্যূনতম ৫০০ টাকার গ্রোসারি পেমেন্টেও রয়েছে সর্বোচ্চ ৫০ টাকা ছাড় যা পেতে ব্যবহার করতে হবে FPBKASH50 কোডটি। অফারটি চলবে ৩০ জুন পর্যন্ত।

সহজ ফুড, হাংরিনাকি কিংবা ফুডপ্যান্ডায় পেমেন্ট বিকাশ করা একদম সহজ। এজন্য প্রথমেই গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি পছন্দের ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করে নিতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রয়োজনমতো পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই।

সহজ ফুড এর অফারের বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/food-delivery ওয়েবসাইটে এবং হাংরিনাকি’র অফারগুলোর বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/hungrynaki_offer ওয়েবসাইটে।

এছাড়া ফুডপ্যান্ডার অফার সম্পর্কে আরও জানতে যে কেউ ভিজিট করতে পারেন https://www.bkash.com/bn/foodpanda ওয়েবসাইটে।

অনলাইনে খাবার অর্ডার দেওয়ার সময় ডিজিটাল পেমেন্ট সুবিধা গ্রাহকের জন্য বয়ে এনেছে বাড়তি স্বস্তি। ফুডপ্যান্ডা, সহজ ফুড কিংবা হাংরিনাকির মতো দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে স্পর্শবিহীন পেমেন্ট ও হোম ডেলিভারির সুবিধা করোনা সংক্রমণের মধ্যে গ্রাহকের স্বাস্থ্যসুরক্ষাকে আরও সুনিশ্চিত করতে সাহায্য করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

ট্রাস্ট ব্যাংকের সেভিংস, লোনসহ বিভিন্ন সেবা এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: এবার বিকাশ অ্যাপে যুক্ত হলো ট্রাস্ট ব্যাংকের...

রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: নিজস্ব সম্পদের ওপর ভিত্তি করে টেকসই, স্থিতিশীল...

টফিতে যুক্ত হলো হাজারের বেশি নতুন কনটেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে যুক্ত...

আইফোন ডুওর পর্দায় ফাটল: বাজারে আসার পরই বড় বিপাকে অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোন...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি