শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
27.3 C
Dhaka

বাজারে ৩০ হাজারের নিচে ৪ স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: হাতে থাকা স্মার্টফোনটায় কেবল কথাই হয় না, হয়ে যাচ্ছে অনেক কাজ। চাকরিজীবী মানুষ যেখানে সেখানে বসেই সেরে নিচ্ছেন অফিসের কাজ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাতে কী? পড়া হয়ে যাচ্ছে অনলাইনেই। স্মার্টফোনটা তাই জীবনেরই গুরুত্বপূর্ন অনুষঙ্গ।

এ ধরনের ক্রেতারা স্মার্টফোনে কখনো ভালো ক্যামেরা চান, কখনো চান রমটা যেন বেশি থাকে, কখনো প্রয়োজন অল্পতেই ভালো চার্জ হয় এমন কিছু। আর সবশেষে দামটাও একটা বড় বিষয়। বিশেষ করে মধ্যবিত্ত খোঁজে সাধ আর সাধ্যের সমন্বয়ে একটা স্মার্টফোন। 

এদিকে এই ক্রেতাদের কথা মাথায় রেখেই স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোও এমন কিছু ফোন বাজারে আনে-যেখানে দামটা ৩০ হাজারের নিচে। আবার স্মার্টফোনগুলোতে থাকেও নানা রকম প্রয়োজন ও পছন্দনীয় ফিচার।

বাজারে থাকা ৩০ হাজারের কমদামের কয়েকটি স্মার্টফোন নিয়ে আজকের আয়োজন-

ভিভো ভি২০ এসই: বাজারে ভিভোর সবচেয়ে নতুন স্মার্টফোনটি এখন ভিভো ভি২০ এসই। এটি বাংলাদেশের বাজারে এসেছে গত নভেম্বরে। এই স্মার্টফোনটিকে ভিভো বলছে ফ্ল্যাগশিপ ফোন। ভিভো ভি২০এসই এর দাম ধরা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা। ভিভো ভি২০এসই এর র‌্যাম ৮ জিবি ও রম ১২৮ জিবি। ১২৮ জিবি রমকে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির মূল আকর্ষণ এর টেরাবাইট রম, ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ও আলট্রা এইচডি ভিডিও মোড।

রেডমি নোট৯ প্রো: গত মার্চে বাজারে আসে শাওমির স্মার্টফোন রেডমি নোট৯ প্রো। এর মূল্য প্রায় ২৭ হাজার ৯৯০ টাকা। রেডমি নোট৯ প্রো এর বড় আকর্ষণ এর ৫০২০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এতে যুক্ত করা হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

রিয়েলমি ৭ প্রো: ৪৫০০ এমএএইচ ব্যাটারির রিয়েলমি ৭ প্রো এর মূল্য ২৭ হাজার ৯৯০ টাকা। এই ফোনের র‌্যাম ৮ ও রম ১২৮ জিবির। রিয়েলমি ৭ প্রো এর আকর্ষণ ৬৪ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যাটারি।

অপো এফ১৭প্রো : অপো এফ১৭প্রো এর ফিচারগুলো ভিভো ভি২০এসই এর কাছাকাছি হলেও- এর দাম ধরা হয়েছে বেশি। অপো এফ১৭প্রো এর মূল্য ২৭ হাজার ৯৯০ টাকা। এতে যুক্ত করা হয়েছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যাটারি। রয়েছে  ৪০১৫ এমএএইচ ব্যাটারি। এর র‌্যাম ৮ ও রম ১২৮ জিবির। তবে, ভি২০এসই এর মতো এর রমকে টেরাবাইট রমে বাড়ানো যায় না। 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি