মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

বাক্কোর “আইএসও ৯০০১:২০১৫” সনদ অর্জন

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের বিপিও আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)” গত ১০ ডিসেম্বর, ২০২২ তারিখে দেশের প্রথম স্বীকৃত বেসরকারি আইএসও সার্টিফিকেশন সংস্থা এবং সিএমএমআই পার্টনার ইউনিসার্ট (ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড)-এর নিকট হতে “আইএসও ৯০০১: ২০১৫ (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম)” সনদ লাভের গৌরব অর্জন করেছে। গত ১৭ ডিসেম্বর, ২০২২ তারিখে বাক্কো আয়োজিত “১১তম বার্ষিক সাধারণ সভা ও বনভোজন-অনুষ্ঠানের মঞ্চে আনুষ্ঠানিকভাবে উক্ত সনদ বাক্কোর হাতে তুলে দেয় ইউনিসার্ট।

বিপিও বাণিজ্য শিল্পক্ষেত্রের সর্বোচ্চ সামর্থ্য উন্নয়ন, ব্যবসায়িক সম্প্রসারণ, আন্তর্জাতিক প্রসারের কথা মাথায় রেখে এ শিল্পের সঙ্গে জড়িত সমস্ত অংশীজন ও প্রতিষ্ঠানসমূহের স্বার্থে বাক্কোর নিরলস শ্রম, প্রচেষ্টা ও আন্তর্জাতিক মানের গ্রাহক পরিষেবার নিরিখে সংস্থাটি আইএসও (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন) কর্তৃক নির্ধারিত “কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসও ৯০০১)”-এর সমস্ত শর্ত পূরণ করেছে বলে সম্মানজনক এই সনদে ভূষিত হয়।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত বাক্কো দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হিসেবে বাংলাদেশ সরকারের “স্মার্ট বাংলাদেশ ২০৪১”-লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক পর্যায়ের অসংখ্য প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে নিরন্তর কাজ করে যাচ্ছে। বর্তমানে বাক্কোর সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ২৭৬টি। ২০২৫ সালের মধ্যে বিপিও শিল্পখাতে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় তৈরি ও আইটি-আইটিইএস ক্ষেত্রে তরুণদের জন্য ১ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি বাক্কোর অন্যতম লক্ষ্য।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি