শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি পণ্যের পরিষেবা বাড়াতে কাজ করবো এইচপি’র আরুবা এবং আইভ্যালু

টেকভিশন২৪ ডেস্ক: ইন্ডিয়ার প্রিমিয়াম প্রযুক্তি প্রতিষ্ঠান আইভ্যালু ইনফোসল্যুশনস সম্প্রতি আমেরিকান হিউলেট-প্যাকার্ড (এইচপি) এন্টারপ্রাইজ কোম্পানি পরিচালিত আরুবা’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির অধীনে আইভ্যালুকে বাংলাদেশ ও নেপালে পণ্য ও পরিষেবা বৃদ্ধিতে সহায়তা করবে আরুবা নেটওয়ার্কিং।

আরুবা ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই নিরাপদ অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন-লার্নিং ভিত্তিক নেটওয়ার্কিং সল্যুশনস দিয়ে আসছে।

আইভ্যালু ইনফোসল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ উমাশঙ্কর জানান, “বাংলাদেশ ও নেপালের দ্রুত বর্ধমান তথ্যপ্রযুক্তি বাজার নিয়ে একত্রে কাজ করার জন্য আইভ্যালু ও আরুবা উভয়ের জন্য এটি একটি মোক্ষম সময়।

বাংলাদেশের বর্তমান তথ্যপ্রযুক্তি বাজার প্রায় ০.৯-১.১ বিলিয়ন ডলার যা ২০২৫ সাল নাগাদ ৪.৬-৪.৮ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার বাংলাদেশে একটি সম্ভাবনাময় বাজার তৈরি করেছে।

আরুবা’র অত্যাধুনিক নেটওয়ার্কিং সল্যুশনস ও আইভ্যালু’র অংশীদার ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম, দক্ষিণ এশিয়ার বাজারে নতুন ব্যবসায়িক অঞ্চলের সৃষ্টি করতে পারে।”

বিভিন্ন ক্যাম্পাস, শাখা, তথ্যকেন্দ্র, ও দূরবর্তী কর্ম পরিবেশে গ্রাহকদের নিরাপদ সংযোগ প্রদান ও আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে আরুবা ক্লাউড ভিত্তিক বিভিন্ন পরিষেবা ও সল্যুশনস সরবরাহ করে। আরুবা’র কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মেশিন লার্নিং (ML) সহজ, দ্রুত এবং আরও স্বয়ংক্রিয় নেটওয়ার্ক সরবরাহ করে যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক উন্নতিতে সাহায্য করে।

আইভ্যালু’র বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোসাইনুল গাফফার জানান, “অত্যাধুনিক ক্লাউড নেটওয়ার্কিং ব্যয় ব্যবস্থাপনা, দ্রুততা, স্থিতিস্থাপকতা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যবসায়িক উন্নয়নে অবদান অব্যাহত রেখেছে। আরুবা বিভিন্ন উদ্যোগের জন্য বিল্ট-ইন সিকিউরিটি সল্যুশনস প্রদান করে যার ভিত গড়ে উঠেছে ‘জিরো ট্রাস্ট’ ও এসএএসই ফ্রেমওয়ার্কের উপর।”

আইভ্যালু সংস্থাগুলিকে তাদের বিদ্যমান আইটি পরিকাঠামোকে স্মার্টভাবে, দক্ষতার সাথে এবং কার্যকরভাবে দেখতে এবং পুনরায় বিবেচনা করতে সহায়তা করে৷ সঠিক অংশীদারকে নিয়ে ৬ হাজারের অধিক গ্রাহকদের বিশেষ এবং বিশ্বস্ত সমাধান দিয়ে তাদের আস্থা বাড়াতে একাধিক মহাদেশে প্রায় ১৩ টি অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইভ্যালু। 

হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ কোম্পানি আরুবার প্রবৃদ্ধি, সম্ভাবনাময় বাজার ও তাইওয়ানের ডিরেক্টর ও জেনারেল ম্যানেজার ম্যাজিক সু জানান, “আইভ্যালু আরুবা’র জন্য একটি সম্প্রসারিত বাজার ও সুযোগ নিয়ে এসেছে যা আমাদের পণ্যগুলো গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে সাহায্য করবে। এশিয়া আইভ্যালু’র সাথে এই নতুন সম্পর্ক আমাদের কোম্পানি হিসেবে প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কেননা এর মাধ্যমে আমরা এমন এক বাজারে প্রবেশ করতে যাচ্ছি যেখানে আমাদের সেবার ব্যাপক চাহিদা রয়েছে।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি