শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

বাংলাদেশী উদ্যোক্তার প্রতিষ্ঠান ‘পারফর্মেক্স’ পেলো বর্ষসেরা আইটি পুরস্কার

spot_img

টিভি২৪ ডেস্ক:  আইটি সেবাখাতে উদ্ভাবনীমূলক সমাধান প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০২০ সালের ‘সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস (সাস) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে বাংলাদেশী উদ্যোক্তা ড. সামির আসাফের প্রতিষ্ঠান ‘পারফর্মেক্স’।

পারফর্মেক্স মূলত: এন্ড-টু-এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট ও বিজনেস ইন্টেলিজেন্সের একটি প্লাটফর্ম। বেস্ট সাস ফর স্টেকহোল্ডার এনগেজমেন্ট ক্যাটাগরিতে এ বছর প্রতিষ্ঠানটি শীর্ষস্থান অর্জন করেছে।

সাস অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া নিঃসন্দেহে পারফর্মেক্সের জন্য একটি বড় মাইলফলক। স্টেকহোল্ডার এনগেজমেন্টের জায়গায় নতুন নতুন সমাধান উদ্ভাবনের মাধ্যমে প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এই পুরস্কারটি আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। এতে টেলিকম থেকে শুরু করে ওষুধশিল্প পর্যন্ত যাবতীয় শিল্পখাতে গ্রাহকদেরকে কার্যকর ব্যবসায়িক তথ্য প্রদান এবং বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদানের ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যেতে সক্ষম হবো। -বলছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সামির আসাফ।

উদ্ভাবনীমূলক অনন্য সফটওয়্যার সমাধান প্রদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সাল থেকে নিয়মিতভাবে ‘সাস অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ সারা বিশ্বের সেরা সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো এতে অংশ গ্রহণ করে থাকে।

‘বেস্ট সাস ফর স্টেকহোল্ডার এনগেজমেন্ট’ ছাড়াও এ বছর- ‘বেস্ট এন্টারপ্রাইজ-লেভেল সাস প্রোডাক্ট’, ‘বেস্ট ইউএক্স/ইউআই ডিজাইন ইন এ সাস প্রোডাক্ট’, এবং ‘বেস্ট সিকিউরিটি ইনোভেশন ইন এ সাস প্রোডাক্ট’- ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

আইবিএমের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে পরিচালিত পারফর্মেক্সের রিয়েল-টাইম স্টেকহোল্ডার ও ইনোভেশন ম্যানেজমেন্ট প্লাটফর্ম সিদ্ধান্ত গ্রহণসহ নানান ক্ষেত্রে শিল্পখাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাহায্য করে থাকে। এখাতে অবদানের জন্য ২০১৭ সালে টেক-ভিত্তিক ম্যাগাজিন ‘সিআইও’ এর “শীর্ষ ১০০ বিগ-ডেটা সমাধান সরবরাহকারী-২০১৭” ক্যাটাগরিতে মনোনিত হয়েছিলো পারফর্মেক্স।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি