রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
18 C
Dhaka

বন্দরনগরী চট্রগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্ট্রনট ক্যাম্প

টেকভিশন২৪ ডেস্ক: শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞানে উৎসাহিত করতে এবং মহাকাশের বিভিন্ন বিষয়ে জানানোর উদ্দেশ্যে ৪ থেকে ১৪ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের নিয়ে বাংলাদেশ ইনোভেশন ফোরাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং স্পেস ইনোভেশন ক্যাম্প এর যৌথ উদ্যোগে বন্দরনগরী চট্রগ্রাম, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্ট্রনট ক্যাম্প।

আয়োজক সুত্রে জানা যায়, সারা দিন ব্যাপী উক্ত আয়োজনে থাকছে এপোলো মিশন, মার্স রোভার, মুন রোভার নিয়ে স্পেস টক, সেই সাথে থাকছে হাতে কলমে মডেল রকেট তৈরী, স্পেস এর আদলে রোবট তৈরী, ভি আর বেইস এস্ট্রনট ট্রেইনিং এবং কুইজ কম্পিটিশন। এর বাইরেও বিশেষ চমক হিসেবে থাকছে এস্ট্রনট ফটো বুথ যেখানে শিশু-কিশোররা এস্ট্রনট ড্রেস পড়ে ছবি তুলতে পারবে।

আগামী ১০ ফেব্রুয়ারী, ২০২৪ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাস সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজনটি।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন_ আমাদের দেশের ছাত্র-ছাত্রীদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার প্রচুর আগ্রহ রয়েছে। মহাকাশে কি ঘটছে, নভোচারীরা কিভাবে মহাকাশে ভেসে বেড়ায়? নভোচারীরা সেখানে কতদিন থাকে? স্পেস এক্সপ্লোরেশনে তাদের ভুমিকা কি? এই ধরনের অজানা প্রশ্নের উত্তর দেয়ার জন্যেই মুলত আমাদের এই আয়োজন। আমরা মনে করি এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে তাদের মধ্যে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানার কৌতুহল আরোও বেশি বাড়বে এবং সেই জানার পরিপ্রেক্ষিতে তাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও এটি গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।“

আয়োজনটিতে আইটি পার্টনার হিসেবে রয়েছে রিভারি কর্পোরেশন এবং রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এবং ক্লাব পার্টনার হিসেবে রয়েছে চিটাগং ইউনিভার্সিটি সাইন্টিফিক সোসাইটি।

আয়োজনটিতে অংশগ্রহন করতে রেজিস্ট্রেশন সম্পুর্ন করতে হবে এই ঠিকানায় https://astronautcampctg.spaceolympiadbd.com/

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি