শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

ফ্যামিলিফার্স্ট: নিরাপত্তা নিশ্চিতে টিকটকের নতুন ক্যাম্পেইন

টেকভিশন২৪ প্রতিবেদক : জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে পরিবারের সেফটির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এতে নিজেদের প্রয়োজন মতো মা-বাবা ও তার সন্তানদের সেফটি সেটিংস করতে দিচ্ছে। বিষয়টি নিয়ে টিকটক নতুন করে একটি ক্যাম্পেইন শুরু করেছে।

#ফ্যামিলিফার্স্ট উদ্যোগে টিকটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে কীভাবে মা-বাবারা তার কিশোর সন্তানদের কার্যক্রমে নজরদারি করতে পারে সেটি দেখা। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট ডিএমএস, নোটিফিকেশন, ওয়াচ এবং ডাউনলোড সেটিংস। প্রতিশ্রুতি থেকে টিকটক ব্যবহারকারী কিশোরদের প্ল্যাটফর্মে নিরাপদ রাখার এটি একটি উপায়।  

ফ্যামিলি পেয়ারিংয়ে মা-বাবারা তাদের সন্তানদের টিকটক অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিঙ্ক করে তা নিয়ন্ত্রণ করতে পারবেন যেভাবে:

  • স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট: আপনার সন্তানরা দিনে ঠিক কতটা সময় টিকটকে কাটাতে পারবেন সেটি আপনি নিয়ন্ত্রণ করে দিতে পারবেন। সেখানে বেছে নেয়া যাবে, তারা দিনে ৪০ মিনিট নাকি ১২০ মিনিট সময় দেবে।
  • রেস্ট্রিকটেড মোড: সব দর্শকের জন্য উপযুক্ত নয় এমন কনটেন্ট সীমাবদ্ধ করে দিন। এমনকি ফ্যামিলি পেয়ারিং না করেও মা-বাবারা অ্যাপের মাধ্যমে ডিজিটাল ওয়েলবিং কন্ট্রোলের মাধ্যমে তাদের সন্তানের স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট এবং রেস্ট্রিকটেড মোড চালু করে দিতে পারবেন।
  • ডিরেক্ট মেসেজ: আপনার সংযুক্ত করা অ্যাকাউন্টে কে সরাসরি মেসেজ পাঠাতে পারবে সেটি সীমাবদ্ধ করে দিন। কিংবা একবারেই ডিরেক্ট মেসেজ অপশন বন্ধ করে দিন। ব্যবহারকারীর নিরাপত্তার কথা মাথায় রেখে, টিকটক মেসেজিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা ও নিয়ন্ত্রণ চালু করেছে। যেমন, শুধু ফলোয়াররাই মেসেজ দিতে পারবেন এবং টিকটক কোনো ছবি ও ভিডিও পাঠানোর অনুমতি দেবে না। এমনকি ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ডিরেক্ট মেসেজ সীমবন্ধ করে দেবে।
  • গোপনীয়তা ও নিরাপত্তা সেটিংস নিয়ন্ত্রণ: আপনার কিশোর-কিশোরী সন্তানের ভিডিওতে কে লাইক দিতে পারবে বা কমেন্ট করতে পারবে সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তার অ্যাকাউন্টটি পাবলিক নাকি প্রাইভেট থাকবে এবং অন্যদের রেকমেন্ড করবে কি না। মা-বাবারা এটাও নিয়ন্ত্রণ করতে পারবেন, তার সন্তানরা কি খুঁজবে; ব্যক্তি, হ্যাশট্যাগ কিংবা সাউন্ড।

বাংলাদেশের খুবই জনপ্রিয় তারকা ও ক্রিয়েটরের সঙ্গে এক হয়ে টিকটক ফ্যামিলি সেফটি কনটেন্ট তৈরি করছে, বিশেষ করে ১৩ থেকে ১৯ বছর বয়সীদের জন্য এটি খুবই উপকারী।

টিকটক পরিবারের সবাইকে নিয়ে তাদের সৃজনশীলতার প্রকাশ, তাদের স্টোরি শেয়ার করতে এবং কমিউনিটিকে সহায়তা করতে দেয়। একই সময়, তারা তাদের ডিজিটাল ল্যান্ডস্কেপ নেভিগেট করতে পারে এবং একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পারে।

এসব বিষয় মাথায় রেখেই টিকটক গত কয়েক বছর থেকে তাদের বিভিন্ন নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করেছে এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মটি ব্যবহার করায় অনুপ্রাণিত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি