মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

জেলা পর্যায়ে ই-কমার্স ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে হবে -রাজিব আহমেদ

ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ ই-ক্যাবের ঘোষণা দেয়া হয় ২০১৪ সালের ৮ নভেম্বর এবং এই দিনটিকে ই-ক্যাব তার জন্মদিন হিসেবে পালন করে। প্রায় ৮ বছর হয়ে গেছে। ৮ বছর খুব লম্বা সময় না হলেও বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রির প্রসার অনেক বেশি ঘটেছে এত অল্প সময়ের মধ্যে। এখন সময় হয়েছে জেলা ভিত্তিক ই-কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার। ডলারের বিপরীতে টাকার মূল্য অল্প সময়ে অনেক কমার ফলে এখন আমদানি কমানোর দিকে সরকারকে চিন্তা করতে হচ্ছে। -রাজিব আহমেদ, সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি ই-ক্যাব

আর ডলার নিয়ে এই সংকট দেশি পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির জন্য বিশাল সুযোগ হিসেবে দেখা যেতে পারে। ২০২০ সালে করোনার সময়ে অন্য সব দিকে জীবন থমকে গেলেও ই-কমার্সের প্রসার ঘটে অনেক। ঠিক তেমনি এখন ডলারের সংকটের সময় জেলা ভিত্তিক ই-কমার্স এর প্রসার নিয়ে কাজ করার সময় এসেছে।

আমাদের দেশের প্রতিটি জেলাতে কিছু বিখ্যাত পণ্য উৎপাদিত হয়। এসব পণ্য নির্দিষ্ট জেলার বাইরে সারা দেশে ছড়িয়ে দেবার এক মাত্র উপায় হল ই-কমার্সের প্রসার ঘটানো। আমদানি বিকল্প অনেক পণ্য রয়েছে  বিভিন্ন জেলাতে যা আমরা তেমন জানি না। তাই প্রথম ধাপে আসলে দরকার জেলা পণ্য নিয়ে অনলাইনে যারা কাজ করছে তাদের ডিরেক্টরি বা তালিকা।

জেলা ভিত্তিক ই-কমার্স এর শুরুটা সহজ হবে না। কারন এদিকে এখনো আমরা চিন্তা করছি না। ডলারের সংকট সমাধানে যে জেলা পণ্য, জেলা ভিত্তিক ই-কমার্স আগামী ৩-৪ বছরের মধ্যে ব্যপক অবদান রাখতে পারে সে সম্পর্কেও তেমন চিন্তা ভাবনা নেই আমাদের।

দেশের বিভিন্ন জেলাতে উৎপাদিত তাতের পোশাক, হস্তশিল্প, বিখ্যাত খাবার আর মিষ্টি- এসবকে সারা দেশের মানুষের মাঝে প্রচার করতে পারলে সেগুলোর বিক্রি বাড়বে এবং জিডিপি বৃদ্ধিতে তা সরাসরি অবদান রাখবে।

৮ বছর আগে যখন ই-ক্যাবের যাত্রা শুরু হয় তখন বেশির ভাগ জেলাতে জেলা পণ্য নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তা ছিল না। এখন শুধু জেলা নয় বরং উপজেলা পর্যায়েও একাধিক উদ্যোক্তা রয়েছে। তাদের অনেকেই হয়তো শুধু ফেইসবুকে পেইজ খুলে কাজ করছে কিন্তু জেলা পণ্যকে তুলে ধরার ব্যপারে তারা বড় বড় কোম্পানি গুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখছে যার আর্থিক মূল্য তেমন না হলেও দেশি পণ্যকে এগিয়ে নেবার ব্যপারে ভিত তৈরির মূল্য আসলেই অনেক।

জেলা ভিত্তিক ই-কমার্স ইন্ডাস্ট্রি ভিত তৈরি করাটা প্রথম দিকে অনেক কঠিন হবে কিন্তু তা করতে পারে দেশের অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে অনেক সুফল নিয়ে আসবে। তাই এখন জেলা ভিত্তিক উদ্যোক্তাদের প্রশিক্ষণ, প্রচার, আর্থিক অনুদান এসবে আমরা যত বেশি পরিমানে বিনিয়োগ করবো তার অনেক গুণ ফেরত আসবে দেশের অর্থনীতিতে।

ডলারের মূল্য নিয়ে সংকট আমাদের এখন নানা দিকে চিন্তা করতে বাধ্য করছে। বিদ্যুতের ব্যবহার কমানোর নানা উপায় আমরা খুঁজছি। আমদানি কমানোর একটাই উপায় আসলে- নিজের দেশের পণ্যের ব্যবহার বাড়ানো। আর তা করতে চাইলে জেলা ভিত্তিক ই-কমার্স খুব ভাল ভূমিকা ভাল রাখতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি