বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

ফেসবুক সরকারের কোনো কথা শোনে না

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুক সরকারের কোনো কথা শোনে না উল্লেখ করে প্রতিষ্ঠানটিকে ‘গোঁয়ার’ হিসেবে আখ্যায়িত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সবার আগে রাষ্ট্রীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এর জন্য প্রয়োজনে ফেসবুকের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলেও আভাস দিয়েছেন মোস্তাফা জব্বার।

গত শনিবার (২৭ মার্চ) থেকেই সারাদেশে বিঘ্নিত হয়ে আসছে ফেসবুক। ব্যবহারকারীরা হয় একেবারেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না আর নয়তো ধীর গতিতে এটি ব্যবহার করতে হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন আন্দোলন-হরতালের মতো কর্মসূচি দিলে ফেসবুকের ব্যবহার সীমিত করে সরকার।

এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলানিউজকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। পুরো বিষয়টি তারাই দেখভাল করছেন। ফেসবুককে ব্যবহার করে নাশকতা করা হচ্ছে।

কবে নাগাদ ফেসবুক স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। কোনো অনুমান নির্ভর দিনক্ষণ দিতে পারছি না।

এদিকে ফেসবুক ব্যবহার সীমিত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফেসবুকভিত্তিক ব্যবসায়ীরা। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তারাও রয়েছেন। আবার বিভিন্ন ফেসবুক পেজের অ্যাডমিনরা বলছেন, সীমিত ফেসবুকের এ সময়ে তাদের অনেকেরই ‘মনিটাইজিং’ অনুমতি বাতিল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। অনেকেই আবার তাদের ফেসবুক বিজনেস অ্যাকাউন্টে থাকা উল্লেখযোগ্য সংখ্যক অর্থের ব্যালেন্স ‘শূন্য’ দেখছেন।

ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফেসবুকভিত্তিক এফ-কমার্স ব্যবসায়ীরা। শারমিনা ইসলাম নামে এক নারী উদ্যোক্তা বলেন, আমাদের সেল বেশি হয় ফেসবুক থেকেই। সামনে ঈদকে কেন্দ্র করে গত শুক্রবার (২৬ মার্চ) ফেসবুকে কিছু পোস্ট বুস্ট এর জন্য দিয়েছিলাম। প্রায় ১০০ ডলারের মতো। কিন্তু শনিবার থেকেই ফেসবুক ডাউন। প্রচারের জন্য আমার এ বিনিয়োগ একদম বিফলে গেল। ফেসবুক ঠিকই টাকা কেটে নিচ্ছে কিন্তু কোনো অর্ডার আসছে না।

এসব বিষয়ে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলছে, বাংলাদেশে আমাদের একাধিক সেবা সীমিত করার বিষয়টি আমরা জানি। আমরা এটি বোঝার চেষ্টা করছি। আমরা আশা করি, দ্রুতই পূর্ণাঙ্গ সেবা পুনরায় সচল হবে।

বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতিপূরণে ফেসবুককে সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা কিছু বললেই কী তারা শুনবে? তাদের গোয়ার্তুমির তো শেষ নেই। তারা সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করে না। আজকেও একটা প্রতিবেদন পেয়েছি যে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো পোস্ট এলে তারা সেটি সরিয়ে ফেলে। কিন্তু বিপক্ষের কোনো পোস্ট এলে সেটি রাখে। এভাবে তো হবে না। রেডিকালাইজেশনের প্রধান হাতিয়ার হয়ে উঠছে ফেসবুক অনেকের কাছে। এক্ষেত্রে ফেসবুককে আরও কঠোরতার মধ্যে আনার কথা ভাবছি আমরা।

সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশেও ফেসবুক কার্যক্রম বন্ধ করে দিলে সরকারের অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, বন্ধ করে দিলে বন্ধ করবে। আগে যখন ফেসবুক ছিল না তখন এদেশে মানুষ ছিল না? ফেসবুকের গোয়ার্তুমির কাছে তো আমার দেশের নিরাপত্তা বিসর্জন দিতে পারি না। সবার আগে দেশ, দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি