শুক্রবার, জুন ৫, ২০২৬
26 C
Dhaka

প্রথম বারের মত বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশে শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনা বৃদ্ধি ও আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেয়ার জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজন করেছে ১ম বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড বিডিসিএসও-২০২১।

গত ১৬ জুলাই ২০২১, শুক্রবার, বিকেল তিনটায় এই অলিম্পিয়াডের এর প্রথম পর্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল জেলা হতে ১৪-১৭ বছর বয়সী প্রায় ১০০০ জন শিক্ষার্থী একটি অনলাইন প্লাটফর্মে একত্রিত হয়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। সেখানে থেকে ২৫০ জন শিক্ষার্থীকে জাতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের নাম দেখা যাবে https://bdcso.onlinequiz.io/results এই ঠিকানায়।

আগামী ১৯ জুলাই ২০২১, সোমবার বিকাল ৩টায় অনলাইন আঞ্চলিক পর্বের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারণে পুরো অলিম্পিয়াডটি এবার অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

এবছর ১৫০০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে ঢাকা শহরের শিক্ষার্থী প্রায় ৩২ শতাংশ। বাকি ৬৮ শতাংশ বিভিন্ন শহর, উপশহর ও গ্রাম থেকে অংশগ্রহণ করছে। ছেলে ও মেয়ের অনুপাতে মেয়ে শিক্ষার্থী ৩৩ শতাংশ।

বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের প্রথম পর্যায়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশ্ন এমসিকিউ আকারে করা হয়। আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের প্রশ্নপদ্ধতি অনুসারে কেসস্টাডি, ক্যালকুলেশন এবং এমসিকিউ থাকবে। জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ক্যাম্প আয়োজন করা হবে। অনলাইন ক্যাম্পে আন্তর্জাতিক ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডের জন্য ট্রেনিং দেওয়া হবে।

অলিম্পিয়াডের আরো তথ্য পেতে: bdcso.onlinequiz.io ও ফেসবুক পেজ: facebook.com/bdClimateScienceOlympiad/

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি