বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

সুপার স্টোরে কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ-উল আজহার আগে দেশসেরা সাতটি সুপার শপের দৈনন্দিন কেনাকাটা আরো বেশি রঙিন ও আনন্দদায়ক করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

সারা দেশে স্বপ্ন, প্রিন্স বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব লিমিটেড, মিনা বাজার, ডেইলি শপিং এবং আগোরার প্রায় ৩০০ আউটলেটে ঈদের আগের দিন পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন গ্রাহকেরা।

উল্লিখিত সুপারস্টোরগুলোতে যেকোনো পণ্যের কেনাকাটায় ‘নগদ’ অ্যাপ বা মোবাইল ইউএসএসডি-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহক ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।

এই ক্যাশব্যাকের আওতায় একজন গ্রাহক একটি সুপারশপ থেকে একবারই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। তবে চাইলে সাতটি সুপার শপে কেনাকাটা করে সাতবার পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা নেওয়ার সুযোগও থাকছে।

‘দেশি নগদ-এ বেশি লাভ’ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য সুপারশপের কেনাকাটাকে আরো সহজ করতে এই আয়োজন করেছে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।

আকর্ষণীয় ক্যাশব্যাক সম্পর্কে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “দৈনন্দিন জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে গ্রাহকদের আরো বেশি সুবিধা দিতে শুরু থেকেই কাজ করছে ‘নগদ’। ঈদের আগে সুপারশপের কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক ঘোষণাও এই চিন্তারই প্রতিফলন। আশা করছি এর মাধ্যমে গ্রাহক আরো ভালো করে বুঝতে পারবেন দেশি ‘নগদ’ ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভের নিশ্চয়তা পাওয়া যায়।”

ক্যাম্পেইনটি সম্পর্কে যেকোনো প্রকার অভিযোগ বা মতামত থাকলে গ্রাহকেরা ‘নগদ’-এর কল সেন্টার ১৬১৬৭ নম্বর অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে ফোন করে জানতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি